ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে ১৫০০ বোতল ফেন্সিডিল উদ্ধার, গ্রেপ্তার-৪

  • আপডেট সময় : ১২:৫৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০১৭
  • / 386
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে দেড় হাজার বোতল ফেন্সিডিলসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার বিকালে ও মঙ্গলবার রাতে পৃথক দুটি অভিযানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ড এবং নগরীর আকবর শাহ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. মফিজ উদ্দিন ওরফে মসিউর (৩৫), মো. মিজান (২৮), মো. নুরুন্নবী (৩০), আনোয়ার হোসেন (২২)।

র‌্যাব-৭ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুন্ডের কুমিরা এলাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের গেইটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি প্রাইভেট কার তল্লাশি করা হয়।

“কারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা এক হাজার বোতল ফেন্সিডিলসহ মফিজকে গ্রেপ্তার করা হয়।”

এদিকে র‌্যাবের আলাদা একটি টিম মঙ্গলবার রাতে আকবর শাহ থানার সিটি গেইট এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপভ্যান থেকে ৪০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

ওই গাড়িতে থাকা মিজান, নুরুন্নবী ও আনোয়ারকে গ্রেপ্তার করা হয় বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামে ১৫০০ বোতল ফেন্সিডিল উদ্ধার, গ্রেপ্তার-৪

আপডেট সময় : ১২:৫৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০১৭