ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

চট্টগ্রামে ৫ মোটরসাইকেল চোর গ্রেপ্তার আট চোরাই মোটর সাইকেল উদ্ধার

  • আপডেট সময় : ০১:৩৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০১৭
  • / 932
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে মোটর সাইকেল চোর চক্রের সদস্য অভিযোগে পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের একটি দল মঙ্গলবার গভীর রাতে টানা অভিযান চালিয়ে বন্দরনগরীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করে। পরে চোরদের তথ্যের ভিত্তিতে আটটি মোটর সাইকেল ও বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মো. ইউসুফ (৩৪), ইসমাইল (২৮), মো. আরিফ (২৬), মো. শাহেদ (২৩), আমানত উল্লাহ রাজীব (২২)।

গ্রেপ্তারকৃত পাঁচজনই মোটর সাইকেল চোর চক্রের সদস্য বলে জানিয়েছেন নগর গেয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) হুমায়ন কবির।
তিনি বলেন, চট্টগ্রামের বিভিন্ন স্থানে চুরি যাওয়া মোটর সাইকেল কেনা-বেচাসহ চুরির সাথে তারা জড়িত।

পুলিম কর্মকর্তা হুমায়ন আরো জানান, গোয়েন্দা পুলিশের একটি দল বায়েজিদ বোস্তামী এলাকা থেকে দুইটি মোটর সাইকেলসহ প্রথমে ইউসুফকে গ্রেপ্তার করে। পরে তাকে নিয়ে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অন্যদের গ্রেপ্তার করে আরও ছয়টি মোটর সাইকেল ও একটি চেসিস উদ্ধার করে।

উদ্ধার চেসিসটি যে মোটর সাইকেলের তার বিভিন্ন যন্ত্রাংশ খুলে বিক্রি করা হয়েছে- প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা এমনটি জানিয়েছে বলছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামে ৫ মোটরসাইকেল চোর গ্রেপ্তার আট চোরাই মোটর সাইকেল উদ্ধার

আপডেট সময় : ০১:৩৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০১৭