ঢাকা ১০:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে ৬০ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার, এক নারীসহ গ্রেফতার ৩

  • আপডেট সময় : ০৭:৩৭:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০১৭
  • / 262
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানার মজ্জ্যার টেক এলাকা থেকে ৬০ লাখ টাকার মূল্যের দেড় কেজি স্বর্ণ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় এ স্বর্ণ পাচারকালে এক নারীসহ ৩ জনকে গ্র্রেতার করা হয়েছে।

তারা হলেন- কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালংয়ের বাসিন্দা ইয়াছমিন আক্তার (৩৭), মোহাম্মদ শফি (৬৩) ও রহমত উল্লাহ (৩৭)।

সিএমপি কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম স্বর্ণ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মূলত আমাদের কাছে তথ্য ছিল কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা আসছে।

উক্ত তথ্যের ভিক্তিতে পুলিশ মজ্জ্যার টেক এলাকায় যাত্রীবাহি একটি বাস থামিয়ে ইয়াবা তল্লাশী চালায়। এসময় সন্দেহভাজন ৩ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় ইয়াবা নয় তারা স্বর্ণ পাচার করছে এবং তাদের ৩ জনের পায়ূপথে স্বর্ণের বার রয়েছে। পরে বিশেষ কৌশলে তাদের শরীর থেকে ৩ টি করে ৯টি স্বর্ণের বার পাওয়া যায়। এ ব্যপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামে ৬০ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার, এক নারীসহ গ্রেফতার ৩

আপডেট সময় : ০৭:৩৭:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০১৭