ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা মানুষের বর্জ্য থেকে তৈরি কংক্রিট: প্রচলিত সিমেন্টের চেয়েও বেশি শক্তিশালী ও টেকসই

চরফ্যাশনে সেফটি ট্যাংকিতে কাজ করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু

  • আপডেট সময় : ০১:১০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭
  • / 273
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কামরুজ্জামান শাহীন,ভোলাঃ  ভোলার চরফ্যাশন উপজেলার পৌর সভার ৫ নং ওয়ার্ডের হারুন মাষ্টারের নির্মানাধিন ভবনের সেফটি ট্যাংকিতে কাজ করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহম্পতিবার(১৪সেপ্টম্বর) সকাল ১১টার দিকে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকরা হচ্ছে আব্বাছ(৩৫) ও ইউছুফ(২৮)। নিহত আব্বাস হলেন জিন্নাগড় ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা জালু মুন্সির ছেলে এবং  ইউছুব একই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা আঃ মন্নান মিস্ত্রির ছেলে।

নির্মানাধীন ভবনের মালিক হারুন মাষ্টারের পাহাড়াদার মোতালেব মোল্লা জানান, সকালে নির্মানাধীন ভবনের সেফটি ট্যাংকির ভিতরের বাশঁ ও কাঠ খুলতে ট্যাংকির ঢাকনা খোলেন তারা। পরে বালতিতে রশি বেঁধে জমে থাকা পানি উঠান। এসময় তিনি দোকানে নাস্তাা খেতে যান। ট্যাংকির ভিতরে লোক চিৎকার করছে এমন সংবাদ শুনে এসে দেখেন সেখানে অনেক লোক জমে গেছে। ট্যাংকিতে জমে থাকা পানিতে দুই শ্রমিক উপড় হয়ে পড়ে আছেন। তিনি ঘটনাটি ভবনের মালিক হারুন মাষ্টারকে জানান।

পরে চরফ্যাশন ফায়ার সার্ভিস কর্মিদের খবর দেওয়া হলে তারা  ও পুলিশ এবং স্থানীয়দের সহায়তায় ট্যাংকির ভিতর থেকে আধা ঘন্টা চেষ্টার পর দুই শ্রমিককে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।

চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো.সিরাজ উদ্দিন জানান, হাসপাতালে আনার আগেই দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। ধারনা করা হচ্ছে সেফটি ট্যাংকিতে জমে থাকা বিষাক্ত গ্যাসে তাদের মৃত্যু হয়েছে।

চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ(ওসি) মু.এনামুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন,এ ঘটনায়  নিহত দুই শ্রমিকের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশগুলো নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চরফ্যাশনে সেফটি ট্যাংকিতে কাজ করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু

আপডেট সময় : ০১:১০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭