ঢাকা ১০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতীয় গ্রিডে ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রেজোলিউশন প্রক্রিয়ার আওতায় পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল বাংলাদেশ ব্যাংক বিশ্ববাজারে স্বর্ণের দাম কমে বড় দরপতন রয়টার্স: ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা কোমরের পেশি মজবুত করতে ঘরেই করুন সহজ ৩ ব্যায়াম কক্সবাজারে অটোরিকশা-বাস সংঘর্ষে নিহত ৩, আহত ১ ফিরে এলে শেখ হাসিনার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত: হাসনাত আবদুল্লাহ পোশাক শ্রমিকের মজুরি: মালিকের ১৫৭০০ টাকার বিপরীতে ২২ হাজার দাবি সরকারের কাছে ৭৫ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

জাতীয় গ্রিডে ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

  • আপডেট সময় : ১০:০৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / 2
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ করেছে। টানা প্রায় ৩০ ঘণ্টা স্থায়ী এই কার্যক্রমে প্রতি ঘণ্টায় গড়ে ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালন লাইনে যুক্ত করা হয়। বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমটি মঙ্গলবার বিকেল ৫টা ৫ মিনিটে আনুষ্ঠানিকভাবে বন্ধ করা হয়। জাতীয় সঞ্চালন লাইনের তথ্যমতে, প্রাথমিক পরিকল্পনায় ১০ থেকে ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যমাত্রা থাকলেও শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় ধরে উৎপাদন প্রক্রিয়া অব্যাহত ছিল। সরবরাহ করা এই বিদ্যুতের আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৬ লাখ টাকা।

নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) তত্ত্বাবধানে দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হওয়ার এই ঘটনাকে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের একটি বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে। প্রকল্প সংশ্লিষ্টদের মতে, দীর্ঘসময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রটির প্রযুক্তিগত সক্ষমতা ও প্রস্তুতির জানান দিচ্ছে। এটি দেশের পারমাণবিক জ্বালানি খাতের ইতিহাসে একটি নতুন মাইলফলক। বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার পর এখন প্রথম ইউনিটটিকে গ্রিড থেকে বিচ্ছিন্ন রাখা হয়েছে এবং এই পরীক্ষামূলক ধাপের বিভিন্ন তথ্য ও টারবাইন-জেনারেটর সিস্টেমের কার্যকারিতা বিশদভাবে পর্যালোচনা করা হচ্ছে।

এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান এই সাফল্যকে অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয় হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, এনপিসিবিএল বিদ্যুৎকেন্দ্রটির নিরাপদ, নির্ভরযোগ্য ও দক্ষ পরিচালনায় প্রতিশ্রুতিবদ্ধ। আন্তর্জাতিক মানদণ্ড ও নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা মেনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে কার্যক্রম পরিচালনার ওপর জোর দেন তিনি। একই সঙ্গে এ সফলতায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং রুশ সহযোগী প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের মাধ্যমে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে সরকারের। দুটি ইউনিট পূর্ণাঙ্গ উৎপাদনে যুক্ত হলে দেশের বিদ্যুৎ খাতে বড় ধরনের ভারসাম্য আসবে এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমে আসবে। এর ফলে দেশের দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা জোরদার হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। বর্তমান এই পরীক্ষামূলক পরিচালনার তথ্য বিশ্লেষণ করেই বিদ্যুৎকেন্দ্রটির পরবর্তী পর্যায়ের কার্যক্রম নির্ধারণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

জাতীয় গ্রিডে ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

আপডেট সময় : ১০:০৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬