ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিসিটিভি ও মনিটরে শাহজালালে গতিশীল লাগেজ সেবা সিরাজগঞ্জে অটোরিকশা চালক অপহণ ও নিহতের ঘটনায় তিনজনের যাবজ্জীবন রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন মুনিমের সেঞ্চুরি ও তামিমের বোলিংয়ে সেমিফাইনালে বাংলাদেশ ইরানে নতুন হামলা না চালানোর আহ্বান তুরস্কের গোয়েন্দাপ্রধানের জয়ের জন্য বাংলাদেশের সামনে ৩৬৯ রানের বিশাল লক্ষ্য গ্রাহকসেবার মান বাড়াতে প্রশিক্ষণ কেন্দ্র খুলল এমিরেটস নওগাঁর নিয়ামতপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ হারালেন দুইজন শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগের শাসনামলে গণতন্ত্র ভুলুণ্ঠিত হয়েছে: স্পিকার

টেকনাফের শীর্ষ ইয়াবা ব্যবসায়ী ভুট্টোকে ৮ সহযোগীসহ গ্রেফতার করেছে সিআইডি

  • আপডেট সময় : ০৫:২৫:০১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০১৭
  • / 398
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের শীর্ষ ইয়াবা ব্যবসায়ী ও তালিকাভুক্ত মানবপাচারকারী নুরুল হক ভুট্টোকে তার ৮ জন সহযোগী সহ গ্রেফতার করেছে ক্রাইম ইনভেন্টিগেসন ডিপার্টমেন্ট (সিআইডি)। ভুট্টো কক্সবাজার ৫ সাংবাদিকের উপর হামলা  মামলার প্রধান অসামি। তাদেরকে মঙ্গলবার টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।

সোমবার চট্টগ্রামের চন্দনাইশ থেকে তাকে গ্রেফতার করা হয়। ভুট্টোর দেয়া স্বীকারোক্তিমতে টেকনাফ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তার আরো ৮ জন সহযোগীকে গ্রেফতারের পর তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করছে বলে জানান সিআইডি।

সিআইডি সাইবার ক্রাইম এবং মানি লন্ডারিং ইনভেস্টিগেসন সেন্টারের বিশেষ পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম মঙ্গলবার দুপুরে কক্সবাজার পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বলেন, এখন থেকে সিআইডি টেকনাফের মাদক এবং চোরাকারবারীদের ধরতে কাজ করছে। গ্রেফতারকৃত ভুট্টো স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী এবং মানব পাচারকারী। তার বিরুদ্ধে টেকনাফসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারের সময় তার কাছ থেকে লক্ষাধিক টাকা এবং একাধিক বিভিন্ন কোম্পানির সিম উদ্ধার করা হয়।

সুপার মোল্লা নজরুল ইসলাম আরো বলেন, ‘আমরা খোঁজ নিয়ে জেনেছি বাংলাদেশে শীর্ষ ১০ জন ইয়াবা ব্যবসায়ীর মধ্যে ভুট্টো একজন। সারা দেশেই বিস্তৃত তার ইয়াবা ব্যবসার নেটওয়ার্ক।

এই জন্য সারাদেশে তার সিন্ডিকেটের সদস্য রয়েছে। ইয়াবা পাচার করে আয় করা বিপুল টাকা বিদেশ পাচার করেছে ভুট্টো।’ ভুট্টোকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টেকনাফের শীর্ষ ইয়াবা ব্যবসায়ী ভুট্টোকে ৮ সহযোগীসহ গ্রেফতার করেছে সিআইডি

আপডেট সময় : ০৫:২৫:০১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০১৭