ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজধানীর বাজারে সবজির চড়া দাম, শিমের কেজি ২০০ টাকা তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুর প্রকল্পের বাড়তি ইউরেনিয়াম জ্বালানি মেট্রো রেলের দুই লাইন নির্মাণে ৪৬ হাজার কোটি টাকা

দলীয় সেঞ্চুরিতে প্রথম সেশন দক্ষিণ আফ্রিকার

  • আপডেট সময় : ০২:৫৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০১৭
  • / 353
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ  প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও টস হেরে জিতেছে দক্ষিণ আফ্রিকা। দ্রুত রান তুলছে প্রোটিয়া ব্যাটসম্যানরা। উদ্বোধনী জুটি ডেন এলগার ও এডেন মাকরাম দুর্দান্ত ব্যাটিং করেছেন। এ জুটির তালমিলে ১২৬ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা।

অপরদিকে টস জিতে বোলিং নিয়েও জ্বলে উঠতে পারেননি বাংলাদেশী বোলাররা। এক জায়গায় বল করতে না পারা এবং ফুলটস বল উপহার দেয়ায় দ্রুত রান সংগ্রহ করেছে প্রোটিয়া ব্যাটসম্যানরা। অপমৃত্যু হয়েছে বাংলাদেশের টস জিতে বোলিং করার সিদ্ধান্ত।

২৯ ওভারে বাউন্ডারি হাঁকিয়েছে ২১টি। এর মধ্যে ১৩টি এলগার ও আটটি মাকরাম।

ইতোমধ্যে অর্ধশত করেছেন ডেন এলগার ও এডেন মাকরাম।
৫৯ বলে ১০ বাউন্ডারিতে অর্ধশত হাঁকান এলগার। সঙ্গী মাকরাম ৮১ বলে করেছেন হাফসেঞ্চুরি।

এখন মধ্যাহ্ন বিরতি চলছে।

দ্রুত অর্ধশতক তুলে নিলেন এলগার
একের পর এক বাউন্ডারি হাকিয়ে দ্রুত অর্ধশতক তুলে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ব্যাটসম্যান ডেন এলগার। ৫৯ বলে ১০ বাউন্ডারিতে অর্ধশতক হাঁকান তিনি। এটি তার টেস্ট ক্যারিয়ারের নবম হাফসেঞ্চুরি।

‘খুশি নন মুশফিক’
নবম ওভারের খেলা চলছিল। বল করছিলেন দলে নতুন যোগ হওয়া পেসার রুবেল হোসেন। ঠিক তখনি মুশফিকুর রহিমের দিকে ক্যামেরা ঘুরল, সাথে সাথেই ধারাভাষ্যকার বলে উঠলেন, ‘মোটেও খুশি নন তিনি!’ মুশফিকের মুখ দেখেও এমনটা বোঝা যাচ্ছিল। হওয়াটাই স্বাভাবিক, কারণ নবম ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৩৫ রান।

ছয় ওভারেই বোলার পরিবর্তন হয়েছে দুইবার। মোট ১০ ওভারে বল করেছেন চারজন। সবচেয়ে ভালো বোলিং করেছেন মোস্তাফিজুর রহমান। ৪ ওভারে দুই মেডেন, দিয়েছেন মাত্র ৮ রান। তবে কোনো উইকেট পাননি।

বাকি তিনজন হলেন শুভাশিষ রায়, রুবেল হোসেন ও সৌম্য সরকার।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

দলীয় সেঞ্চুরিতে প্রথম সেশন দক্ষিণ আফ্রিকার

আপডেট সময় : ০২:৫৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০১৭