ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লেবাননে বিস্ফোরকবাহী ট্রাক জব্দ, কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন

দূর্নীতির মামরায় চট্টগ্রামে বিএনপি নেতা আসলাম চৌধুরীর স্ত্রী কারাগারে

  • আপডেট সময় : ০১:২১:৩৬ অপরাহ্ন, সোমবার, ৮ অক্টোবর ২০১৮
  • / 387
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি: দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা ব্যাংকের অর্থ আত্মসাৎ মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর স্ত্রী জমিলা নাজনীন মাওলাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার(৮ অক্টোবর) মহানগর বিশেষ জজ আকবর হোসেন মৃধার আদালত এ আদেশ দেন।

দুদকের বিশেষ পাবলিক প্রসিকিউটর কাজী সানোয়ার আহমেদ লাভলু বলেন,  দুর্নীতির মামলায় জমিলা নাজনীন মাওলাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

তিনি বলেন, সাউথইস্ট ব্যাংকের ১৩৫ কোটি ৮০ লাখ ৪০ হাজার ২৮৮ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া মামলার চার্জশিট দাখিল হওয়া পর্যন্ত জামিনে ছিলেন জমিলা। চার্জশিট দাখিল হওয়ার পর সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

উল্লেখ্য ২০০৮ সালে বিএনপি নেতা আসলাম চৌধুরী, তার স্ত্রী জমিলা নাজনীন মাওলাসহ ছয়জনের বিরুদ্ধে সাউথইস্ট ব্যাংকের হালিশহর শাখা থেকে ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেন দুদকের তৎকালীন উপ-পরিচালক মোহাম্মদ মোশাররফ হোসাইন মৃধা।

পরে মামলার চার্জশিট থেকে সাউথইস্ট ব্যাংকের দুই কর্মকর্তা মাহবুবুল আলম ও মাহবুবুর রহমান সাব্বিরকে বাদ দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দূর্নীতির মামরায় চট্টগ্রামে বিএনপি নেতা আসলাম চৌধুরীর স্ত্রী কারাগারে

আপডেট সময় : ০১:২১:৩৬ অপরাহ্ন, সোমবার, ৮ অক্টোবর ২০১৮