সংবাদ শিরোনাম ::
ধামরাইয়ে কঠোর নজরধারী আর নিরাপত্তার মধ্য দিয়ে রথযাত্রার উল্টো টান আজ
- আপডেট সময় : ১১:১৩:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০১৭
- / 249
সাভার সংবাদদাতাঃ কঠোর নজরধারী আর নিরাপত্তার মধ্য দিয়ে ধামরাইয়ের রথযাত্রার উল্টো টান অনুষ্ঠিত হতে যাচ্ছে। সোমবার বিকেল চারটার পর এ রথটান দেবার কথা রয়েছে।
এদিকে গতকালের ন্যায় আজও রথমন্দির এলাকার সব দোকানপাট বন্ধ রাখা হয়েছে।
এর আগে নিরাপত্তার কারণে পুলিশ প্রশাসন রথযাত্রাকে ঘিরে গড়ে উঠা গ্রামীণ মেলা বন্ধ ঘোষনা করলে আয়োজনরা উল্টো রথটান স্থগিত করেন।
পরে রোববার গভীর রাতে স্থানীয় সাংসদ ও প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে ধারমাই রথযাত্রার স্থাগিতাদেশ তুলে নেয় আয়োজন কমিটি।


























