ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুর প্রকল্পের বাড়তি ইউরেনিয়াম জ্বালানি মেট্রো রেলের দুই লাইন নির্মাণে ৪৬ হাজার কোটি টাকা স্বৈরাচার শুধু নিজেদের উন্নয়ন করেছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

নরসিংদীতে কীটনাশক খেয়ে ২ শিশুর প্রাণহানি

  • আপডেট সময় : ০১:১৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০১৭
  • / 324
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নরসিংদী প্রতিনিধিঃ  নরসিংদীতে কীটনাশক খেয়ে তাওহিদ (৩) ও জিয়াদ (৪) নামে ২ সহদর শিশুর মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটেছে। ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল করিমপুর দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, নরসিংদী সদর উপজেলার করিমপুর ইউনিয়নের করিমপুর দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা নৌকার মাঝি আয়েত আলীর ২ শিশু পুত্র তাওহিদ ও জিহাদ বৃহস্পতিবার সকাল ৮টায় ঘরে রাখা দানাদার জাতীয় কীটনাশককে বিদেশী চকলেট মনে করে খেয়ে ফেলে। এতে তাদের অবস্থা বেগতিক হয়ে পড়ে। এসময় ঘরে তাদের বাবা-মা কেউই ছিলনা।  তাদের প্রতিবেশীরা এসে অবস্থা বেগতিক দেখে ডাক-চিৎকার শুরু করলে পাশের বাড়ীতে কাজে থাকা শিশুদের মা কাজ ফেলে রেখে নিজ ঘরে ছুটে আসে। পরে প্রতিবেশীদের সহযোগিতায় দ্রুত নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
এ সংবাদ ছড়িয়ে পড়লে আয়েত আলীর বাড়ীতে আত্মীয় স্বজনসহ শত শত লোক ভীড় জমায় এবং ২ শিশু পুত্রের মৃত্যুতে সমবেদনা জানান।

করিমপুর ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডে সদস্য মো: সাহাব মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার সংবাদ পেয়ে আমি আয়েত আলীর বাড়িতে ছুটে যাই এবং বিষয়টি নিশ্চিত হই।

নিউজটি শেয়ার করুন

নরসিংদীতে কীটনাশক খেয়ে ২ শিশুর প্রাণহানি

আপডেট সময় : ০১:১৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০১৭