ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাবনায় ইয়াবা-গাঁজাসহ পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনায় সাংবাদিকের ওপর হামলা: তদন্তে মাঠে পুলিশ স্পেনের কাছে হুরজেট বিক্রির সংখ্যা বাড়াচ্ছে তুরস্ক মেয়ের জন্মদিন উপলক্ষে আবেগঘন পোস্ট দিলেন অভিনেতা অপূর্ব লেবাননে বিস্ফোরকবাহী ট্রাক জব্দ, কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ

নারী পাচার : নৃত্যশিল্পী ইভান ৭ দিনের রিমান্ডে

  • আপডেট সময় : ০৫:০৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০
  • / 195
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বিদেশে নারী পাচার চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার জাতীয় পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

আজ সোমবার ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ১৫ সেপ্টেম্বর ঢাকা মহানগর হাকিম আদালতে মানবপাচারের সাথে আন্তর্জাতিক দালাল চক্রের কে বা কারা জড়িত তা জানার জন্য ইভানকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। ঢাকা মহানগর হাকিম মাহমুদা বেগম ইভানের উপস্থিতিতে সাত দিনের রিমান্ড শুনানির জন্য ২১ সেপ্টেম্বর দিন ধার্য করেন।

গত ১৩ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির এসআই মোঃ কামরুজ্জামান আসামি ইভানকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিপক্ষে অ্যাডভোকেট খান মাহমুদুল হাসান জামিনের আবেদন করেন। তবে মামলার নথি না থাকায় আদালত ১৪ সেপ্টেম্বর জামিন শুনানির দিন ধার্য করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ।

এর আগে গত ১১ সেপ্টেম্বর রাতে রাজধানীর নিকেতন থেকে ইভানকে গ্রেফতার করে সিআইডি।

জানা যায়, দুবাই পুলিশের দেয়া তথ্যের ভিত্তিতে গত মাসে মানবপাচারকারী চক্রের মূলহোতা আজম খান এবং তার চার সহযোগীকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হয় নৃত্যশিল্পী ইভানকে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নারী পাচার : নৃত্যশিল্পী ইভান ৭ দিনের রিমান্ডে

আপডেট সময় : ০৫:০৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০