ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগ নিয়ে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: সংসদে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দুয়ায় ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ গাজার হাসপাতালে ইসরায়েলি বিমান হামলা: নিহত ৬ উড্ডয়নের পর এয়ার পকেটে কাতার এয়ারওয়েজের ফ্লাইট, আতঙ্কিত যাত্রী মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫

নিউইয়র্কে বাংলাদেশ প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিকদের আড্ডা

  • আপডেট সময় : ০১:০৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 29
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিউইয়র্কে বাংলাদেশ প্রেসক্লাবের আয়োজনে সম্প্রতি এক ঘরোয়া সাংবাদিক আড্ডার আয়োজন করা হয়। ২২ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলামের সভাপতিত্বে এই অনুষ্ঠানে স্থানীয় ও বাংলাদেশ থেকে আগত সাংবাদিকেরা অংশ নেন। জাতিসংঘের সাধারণ অধিবেশন উপলক্ষে বর্তমানে নিউইয়র্কে অবস্থানরত বাংলাদেশের সংবাদকর্মীদের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে এই আড্ডার আয়োজন করা হয়েছিল।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গণি চৌধুরী। তিনি বাংলাদেশের বর্তমান সাংবাদিকতার প্রেক্ষাপট, গণমাধ্যমের বিদ্যমান চ্যালেঞ্জ এবং এই পেশার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোকপাত করেন। তিনি গণমাধ্যমের স্বাধীনতা এবং দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

এই আড্ডায় সাংবাদিকতার নানা বিষয়ের পাশাপাশি পেশাগত বিভিন্ন দিক নিয়েও খোলামেলা আলোচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, প্রেসক্লাবের উপদেষ্টা সম্পাদক আনোয়ার হোসাইন মনজু, প্রবীণ সাংবাদিক মনজুর আহমেদ, মঈনুদ্দীন নাসের, মাহমুদ খান তাসের, সাঈদ তারেক এবং এবিএম সালেহ উদ্দীন। এছাড়া অনুষ্ঠানে মূলধারার রাজনীতিক অ‍্যাটর্নি মঈন চৌধুরী এবং এটিএন বাংলা ও এটিএন নিউজের প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন। নিয়মিত সংবাদকর্মীদের অংশগ্রহণে আয়োজিত এই আড্ডাটি নিউইয়র্ক প্রবাসী সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করে।

নিউজটি শেয়ার করুন

নিউইয়র্কে বাংলাদেশ প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিকদের আড্ডা

আপডেট সময় : ০১:০৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬