ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জমজমের পানি সরবরাহে বিলম্ব: বিমানে দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির সময় বাড়ালো মন্ত্রণালয় ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ফেসবুকের সহায়তায় শেষ পর্যন্ত সুচিত্রার বিয়ে সম্পন্ন বাংলামোটরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়: বহিষ্কৃত যুবদল নেতাসহ আটক চার সিলেট-চট্টগ্রাম থেকে সরাসরি তুরস্ক ফ্লাইট চালুর আহ্বান মন্ত্রীর ইরানে অস্ত্র ঘাটতির কথা স্বীকার করলেন ট্রাম্প দেশজুড়ে অস্থিরতা সৃষ্টির পায়তারা চলছে: তারেক রহমান সালমান মুক্তাদিরের শ্বশুরের টস বন্ডের চারটি গুদাম সিলগালা দেশের দুই জেলায় বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা

নিউজ ফিডে বদল আনল ফেসবুক

  • আপডেট সময় : ০১:৩৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০১৭
  • / 262
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ  নিউজ ফিড নিয়ে প্রায়শই নিত্য নতুন পরিবর্তন আনছে ফেসবুক। গ্রাহকদের সুবিধার্থে নিউজ ফিড আরও সহজ ও বোধগম্য করে তুলতে এ বার নতুন আপডেটেড ফিচার এনেছে বিশ্বের অন্যতম এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। বুধবার ফেসবুকের তরফে জানানো হয়েছে, শুধু নিউজ ফিড নয়, বদল করা হয়েছে কমেন্ট বক্সের ডিজাইনও।

ফেসবুকের প্রোডাক্ট ডিজাইন ম্যানেজার শালি নুয়েন এবং ডিজাইন ডিরেক্টর রায়ান ফ্রেইটাস জানিয়েছেন, ‘‘আমরা সব সময় চাই ফেসবুককে যত বেশি প্রাসঙ্গিক এবং আকর্ষণীয় করে তোলা যায়। কমেন্ট বক্সের মাধ্যমে কোনও পোস্টের বিষয়ে গ্রাহকেরা তাঁদের মতামত জানান। আমাদের প্রয়াস, এই কমেন্ট স্টাইলে কিছু পরিবর্তন এনে বিষয়টিকে আরও সহজ করে তোলা।’’

কী কী পরিবর্তন হয়েছে ফেসবুকে?

শালি জানিয়েছেন, আপডেট করা হয়েছে নিউজ ফিড অপশনকে। যেটি সবচেয়ে বেশি নজড় কাড়বে তা হল, নিউজ ফিডের উজ্জ্বল রম এবং আরও বড় ফন্টের ব্যবহার। লিঙ্ক প্রিভিউ এখন আগের থেকে অনেক বড় ফন্টের, ফলে সহজেই পড়া যাবে। আপডেট করা হয়েছে ‘লাইক’, ‘কমেন্ট’ এবং ‘শেয়ার’ অপশনকেও। নেভিগেশন এখন অনেক বেশি সহজ।

ধরুন, আপনি কোনও লিঙ্কে ক্লিক করতে চান। লিঙ্কটি ক্লিক করার আগে তার উপর মাউস নিয়ে গেলেই সেটি দেখিয়ে দেবে লিঙ্কটি ঠিক কোথায় খুলবে। পাশাপাশি, ফেসবুকে কে কী পোস্ট পড়ছেন এবং কার পোস্টে কে কী প্রতিক্রিয়া জানাচ্ছেন এবার থেকে জানা যাবে সেটিও।

সূত্রঃ আনন্দবাজার

নিউজটি শেয়ার করুন

নিউজ ফিডে বদল আনল ফেসবুক

আপডেট সময় : ০১:৩৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০১৭