ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লেবাননে বিস্ফোরকবাহী ট্রাক জব্দ, কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন

নুসরাত হত্যা মামলায় ৫ স্বাক্ষীর সাক্ষ্যগ্রহন ও জেরা শেষ, পরবর্তী সাক্ষ্যগ্রহন ৭ জুলাই

  • আপডেট সময় : ০৪:১৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০১৯
  • / 198
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

আজ বৃহস্পতিবারর ফেনীর সোনাগাজীর  আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় ৬দিনে ৫ স্বাক্ষীর সাক্ষ্যগ্রহন ও জেরা শেষ হয়েছে। এসময় আদালত আগামী ৭ জুলাই পুনরায় সাক্ষ্যগ্রহনের দিন ধার্য করেন। পাশাপাশি কেরোসিন তেল বিক্রেতা লিটন, বোরকা দোকানদার জসিম ও তার কর্মচারী লোকমানকে সাক্ষ্যদানের জন্য হাজির থাকতে নির্দেশ দেন।

এর আগে বৃহস্পতিবার সকাল ১১ টার মামলার ১৬ অভিযুক্ত আসামীকে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের আদালতে উপস্থাপন করা হয়।এরপরই মাদ্রাসার নৈশ প্রহরী মোস্তফার স্বাক্ষ্যগ্রহন ও আসামী পক্ষের আইনজীবীদের জেরা শেষ করে।

বুধবার  অধ্যক্ষ সিরাজ উদ দৌলার ব্যক্তিগত সহকারী নুরুল আমিনের সাক্ষ্যগ্রহন ও জেরা শেষ হয়। পরে আদালত আজ মাদ্রাসার নৈশ প্রহরী মোহাম্মদ মোস্তফার সাক্ষ্যগ্রহনের জন্য দিনটি ধার্য করেন।

গত ২৭ জুন মামলার ৯২ জন সাক্ষীদের মধ্যে প্রথমে নুসরাতের বড় ভাই ও মামলার বাদী মাহমুদুল হাসান নোমানের স্বাক্ষগ্রহণ দিয়েই শুরু হয়েছিল স্বাক্ষগ্রহণের কার্যক্রম । পরে নুসরাতের সহপাঠি নিশাত,ফুর্তি,অধ্যক্ষের সহকারী নুরুল আমিন ও আজ মোস্তফার সাক্ষ্যগ্রহন হয়।জাবেদ হোসাইন

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নুসরাত হত্যা মামলায় ৫ স্বাক্ষীর সাক্ষ্যগ্রহন ও জেরা শেষ, পরবর্তী সাক্ষ্যগ্রহন ৭ জুলাই

আপডেট সময় : ০৪:১৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০১৯