ঢাকা ০১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নেতানিয়াহুর হাত ধরে যেভাবে ব্যক্তিকেন্দ্রিক হলো ইসরাইলি রাজনীতি

  • আপডেট সময় : ০১:২২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • / 1
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসরাইলের রাজনীতির দীর্ঘ অধ্যায় জুড়ে প্রভাবশালী নাম বেনিয়ামিন নেতানিয়াহু। তার সুদীর্ঘ রাজনৈতিক যাত্রায় দেশটির মূলধারার রাজনীতি দল ও নীতি-আদর্শের বৃত্ত থেকে বেরিয়ে এসে ব্যক্তিকেন্দ্রিকতায় রূপ নিয়েছে। এক সময়ের দলীয় অনুগত ভোটাররা এখন রাজনৈতিক কর্মসূচির চেয়ে পছন্দের নেতার নামকেই বেশি প্রাধান্য দিচ্ছেন। তবে এই ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির ধারক নেতানিয়াহু নিজেই এখন নিজের রাজনৈতিক ক্যারিয়ার টিকিয়ে রাখতে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছেন। ভোটারদের বড় একটি অংশ এখন রাজনৈতিক দল বা তাদের নীতির পরিবর্তে নির্দিষ্ট নেতার প্রতি সমর্থন জানিয়ে ভোট দেন। অন্তত ইহুদি ইসরাইলিদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার ওপর জোর দেন তিনি। অন্যদিকে প্রধানমন্ত্রী তার বক্তব্যে যেসব ফিলিস্তিনি আইনপ্রণেতাকে আক্রমণ করেন, তাদের অনেকেই প্রতিবাদ জানিয়ে অধিবেশনকক্ষ থেকে বেরিয়ে যান। কিন্তু এখন তারা বলেন, ‘আমি নেতানিয়াহুকে ভোট দিই, আমি বেনেটকে ভোট দিই, আমি আইজেনকটকে ভোট দিই।’।

মঙ্গলবার ইসরাইলের পার্লামেন্ট নেসেটে নতুন শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সেই মঞ্চে দাঁড়িয়ে নেতানিয়াহু জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানান। অভ্যন্তরীণ ও বহিরাগত বিভিন্ন হুমকির কথা তুলে ধরে বিরোধী জোটকে নিয়ে জাতীয় ঐক্যের সরকার গঠনের প্রস্তাব দেন নেতানিয়াহু। নেতানিয়াহু বলেন, ‘আমাদের একটি কাজ করতে হবে—অন্য সব বিবেচনা একপাশে রেখে জাতীয় ঐক্যের সরকার গঠন করতে হবে। তার মতে, সরকার গঠন করতে হলে আইজেনকটকেও এই দক্ষতার পরিচয় দিতে হবে।

তার দাবি, ইরান থেকে আসা হুমকি মোকাবিলা এবং ফিলিস্তিনি নাগরিকদের মধ্য থেকে নির্বাচিত আইনপ্রণেতাদের সংখ্যা বৃদ্ধি দেশটির নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ।

এসব ফিলিস্তিনি আইনপ্রণেতার বিরুদ্ধে তিনি ইসরাইল ধ্বংসের চেষ্টার অভিযোগ তুললেও এর সপক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করেননি। বিশ্লেষকদের মতে, এই ঐক্যের ডাক মূলত নিজের ক্ষমতা নিশ্চিত করার একটি কৌশল মাত্র। তবে এ অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দেননি।

নেতানিয়াহুর এই আহ্বানে পার্লামেন্টে চরম উত্তজনা ছড়িয়ে পড়ে। বিরোধী জোটের সদস্যরা অধিবেশন চলাকালীন তার বক্তব্য বর্জনের পাশাপাশি দুয়োধ্বনি ও কটূক্তি করেন। গাদি আইজেনকট, যিনি নতুন সরকার গঠনের আলোচনার সুযোগ পেয়েছিলেন, তিনি নেতানিয়াহুর সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক বাতিল করেছেন এবং তাকে পদের জন্য অযোগ্য বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটও অধিবেশনে নেতানিয়াহুকে তীব্র সমালোচনার মুখে ফেলেন। তবে মঙ্গলবারের অধিবেশনে উত্তেজনা ছিল অস্বাভাবিক মাত্রায়। এ সময় নেতানিয়াহুর স্ত্রী সারা এবং তার কট্টর ডানপন্থি মিত্র ইতামার বেন গভিরের সঙ্গেও বাক্যবিনিময় হয় বেনেটের।

রাজনীতিবিদদের এই ব্যক্তিগত দ্বন্দ্ব ও উত্তপ্ত পরিস্থিতির কারণ ব্যাখ্যা করতে গিয়ে ইউনিভার্সিটি অব এসেক্সের গবেষক রই জুর বলেন, নেতানিয়াহু ইসরাইলের দলীয় ব্যবস্থাকে মার্কিন ধাঁচে ঢেলে সাজিয়েছেন। তিনি লিকুদ পার্টিকে জনতুষ্টিবাদী রাজনীতিতে রূপান্তর করেছেন। এখন ভোটাররা দলের আদর্শের চেয়ে নেতানিয়াহু, বেনেট বা আইজেনকটের মতো ব্যক্তি কেন্দ্রিক পরিচয়ে ভোট দিচ্ছেন। পুরো রাজনৈতিক ব্যবস্থা এখন দলীয় প্রধানের ব্যক্তিত্বকে ঘিরেই আবর্তিত হচ্ছে। রাজনীতিও আবর্তিত হয় দলীয় প্রধানকে ঘিরে।’। তবে নীতিগত অবস্থানের চেয়ে রাজনৈতিক নেতাদের ব্যক্তিগত পার্থক্যকে বেশি গুরুত্ব দেওয়ার প্রবণতা জনতুষ্টিবাদী রাজনীতিকে উসকে দিয়েছে।

এই ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির কুফল সম্পর্কে নির্বাচনি জরিপ বিশ্লেষক ডালিয়া স্নেইডলিন মনে করেন, ভোটাররা এখন কর্মসূচির বদলে নেতার ব্যক্তিত্বকে গুরুত্ব দিচ্ছেন, যা দীর্ঘমেয়াদে ক্ষতিকর। যদিও ইসরাইলের ব্যবস্থায় এখনো দলীয় তালিকার ভিত্তিতে ভোট দেওয়া হয়, তবুও রাজনীতির মাঠ এখন নেতাদের ব্যক্তিগত দম্ভ ও দ্বন্দ্বে ভরপুর। আভিগদর লিবারম্যান ও নেতানিয়াহুর মতো নেতাদের মধ্যে মতাদর্শিক মিল থাকলেও কেবল ব্যক্তিগত বিরোধের কারণে তাদের মধ্যে সমঝোতা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তবে যে ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির বিকাশে নেতানিয়াহুর সবচেয়ে বড় ভূমিকা, সেই রাজনীতিই এখন তার ক্ষমতায় টিকে থাকার লড়াইকে আরো জটিল করে তুলেছে। ব্যক্তিগত বিরোধের বিষয়টি সবার কাছে পরিচিত।

চ্যাথাম হাউসের জ্যেষ্ঠ গবেষক ইয়োসি মেকেলবার্গ সতর্ক করে বলেছেন, রাজনীতিতে ব্যক্তিগত ইস্যুগুলোর অতিরিক্ত প্রাধান্য পরিস্থিতিকে বিষাক্ত করে তুলেছে। তিনি বলেন, দলীয় কাঠামো এভাবে কেন্দ্রীভূত হওয়ায় নেতারা প্রায়ই স্বৈরাচারী আচরণের সুযোগ পাচ্ছেন। নেসেটের ১৯ জন আইনপ্রণেতাকে সন্ত্রাসের সমর্থক হিসেবে অভিযুক্ত করার ঘটনা উদাহরণ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের অভিযোগ এখন আর কাউকে অবাক করে না, যা খুবই উদ্বেগের বিষয়। সম্ভাব্য সংখ্যালঘু সরকারের প্রসঙ্গ টেনে তিনি আরো বলেন, ‘আমি এ কথা বলছি, কারণ এই পার্লামেন্টে এমন একটি সীমিত সরকারের কথা গুরুত্বের সঙ্গে আলোচনা হচ্ছে, যে সরকারের মধ্যে সন্ত্রাসের সমর্থক ও ইসরাইলবিদ্বেষীরা থাকবে, অথবা সরকারকে তাদের ওপর নির্ভর করতে হবে।

নেতানিয়াহুর ক্ষমতার ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। যদি গাদি আইজেনকট কার্যকর সরকার গঠনে সফল হন, তবে প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহুর দীর্ঘ মেয়াদের অবসান হতে পারে। ক্ষমতা থেকে সরলে দুর্নীতির মামলার পাশাপাশি ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার আগে সরকারের ব্যর্থতা নিয়ে তদন্তের মুখোমুখি হওয়ার বড় সম্ভাবনা রয়েছে। তবে বিশ্লেষকরা মনে করেন, নেতানিয়াহুর রাজনৈতিক পতন ঘটলেও ইসরাইলের এই ব্যক্তিকেন্দ্রিক রাজনৈতিক সংস্কৃতির সহসা অবসান ঘটবে না, কারণ এটি এখন দেশটির রাজনীতির অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

নেতানিয়াহুর হাত ধরে যেভাবে ব্যক্তিকেন্দ্রিক হলো ইসরাইলি রাজনীতি

আপডেট সময় : ০১:২২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬