ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মির্জা আজমকে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ট্রাইব্যুনালের তারেক রহমানের জন্মদিন উপলক্ষে জর্জিয়া বিএনপির দোয়া মাহফিল, ২২ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গোলাম পরওয়ার: দিল্লির ইশারায় দেশে তাণ্ডব চালানো হচ্ছে ঢাবিতে ২০০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ উপসাগরীয় অঞ্চলে সামরিক হামলা বাড়াল ইরান, লক্ষ্য মার্কিন স্থাপনা ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি বাহরাইনে যুক্তরাষ্ট্রের দুই ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা দক্ষ ও যোগ্য মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির ক্রীড়াবিদদের চিকিৎসায় এনএসসি ও ল্যাবএইডের সমঝোতা স্মারক যুক্তরাজ্যে সিপিএ মহাসচিবের সঙ্গে চিফ হুইপ নূরুল ইসলাম মনির বৈঠক

বাহরাইনে যুক্তরাষ্ট্রের দুই ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

  • আপডেট সময় : ০৭:৩৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • / 5
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে শনিবার রাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি)। বিপ্লবী গার্ডের দাবি অনুযায়ী, বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের শেখ ঈসা ও জুফাইর ঘাঁটিতে থাকা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে এই অভিযান চালানো হয়েছে। এছাড়া বাহরাইনেই যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদরদপ্তর অবস্থিত।

ইরানের সরকারি বার্তাসংস্থা ফার্স নিউজের দাবি, আকাশসীমা লঙ্ঘন করে এমকিউ-১ ও এমকিউ-৯ ড্রোন ওড়ানোসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন ‘অবৈধ কর্মকাণ্ডের’ জবাব হিসেবে এই হামলা চালানো হয়েছে। উল্লেখ্য, এর আগে গত ফেব্রুয়ারিতেও ইরান দেশটিতে বড় ধরনের হামলা চালিয়েছিল।

তবে ভিন্ন তথ্য দিয়েছে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাদের ভাষ্যমতে, ইরানের হামলায় একটি বেসামরিক বাণিজ্যিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে আগুন লেগেছে। যদিও নির্দিষ্ট কোনো স্থাপনার নাম বা হামলার সুনির্দিষ্ট স্থান সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে ঠিক কোথায় এবং কোন স্থাপনায় হামলা হয়েছে, তা জানানো হয়নি।

এদিকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পূর্ব উপকূলের সিত্রা দ্বীপ এলাকা থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা গেছে। দ্বীপটিতে একাধিক বাণিজ্যিক অবকাঠামো ছাড়াও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপকোর পরিচালিত একটি তেল শোধনাগার অবস্থিত। বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় কয়েকজন বাসিন্দা পূর্ব উপকূলের সিত্রা দ্বীপের ওপর থেকে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখেছেন।

নিউজটি শেয়ার করুন

বাহরাইনে যুক্তরাষ্ট্রের দুই ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

আপডেট সময় : ০৭:৩৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬