পার্বতীপুরে পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্য সহ গ্রেফতার ৯৫
- আপডেট সময় : ০৬:৩৯:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০১৭
- / 394
পার্বতীপুর প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৯৫ জন কে গ্রেফতার করেছে।
গত মঙ্গলবার দিবাগত রাতে দিনাজপুর পুলিশ সুপার হামিদুল আলমের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল) রফিকুল ইসলাম ও পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহম্মেদের নেতৃত্বে ওসি (তদন্ত) ইমতিয়াজ কবির সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে পার্বতীপুর শহর সহ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মাদকদ্রব্য সহ তাদের গ্রেফতার করেন। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৯৭পিস ইয়াবা ট্যাবলেট, ১২৫ লিটার চোলাই মদ ও গাঁজা ৭শ’ গ্রাম।
গ্রেফতারকৃতদের মধ্যে মামলার পলাতক আসামী ৭০ জন, নিয়মিত মামলা ২ জন এবং মাদকদ্রব্য আইনে ৩ মহিলাসহ ২৩ জন আসামী রয়েছে। এ সব ঘটনায় থানায় ২৩ টি মামলা হয়েছে। গতকাল বুধবার তাদের আদালতে পাঠানো হয়। উল্লেখ্য, গত ৯ জুলাই রাতে একই অভিযানে ৫৭ জনকে গ্রেফতার করা হয়েছিল।
























