ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনার সিদ্ধান্ত সরকারের: চিফ হুইপ সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা

প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের আশ্রয় না দিলে তাদের মৃত্যু ছাড়া কোন পথ ছিল নাঃ হুইপ ইকবালুর রহিম

  • আপডেট সময় : ০৪:২৩:৫১ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০১৭
  • / 244
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুর জেলা সংবাদদাতাঃ  জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতা ও বিবেকবান নেত্রী উল্লেখ করে বলেছেন, এ ধরনের আরেকটি মানুষ পৃথিবীর বুকে জন্ম নিবে কিনা আমার জানা নাই।

মুসলিম রোহিঙ্গাদের উপর যে নির্যাতন, অত্যাচার হচ্ছে শেখ হাসিনার বিবেক নাড়া দিয়ে উঠেছে। বিশ্বে শেখ হাসিনার মানবতার নেত্রী হিসেবে পরিচিতি লাভ করেছে। শেখ হাসিনা রোহিঙ্গাদের আশ্রয় না দিলে তাদের মৃত্যু ছাড়া কোন পথ ছিল না। শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে যারা রোহিঙ্গাদের জন্য ত্রান দিচ্ছেন তারাও মানবতার উজ্জল দৃষ্টান্ত রাখছেন। পাশাপাশি ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থদের ত্রান মানব সেবার একটি উজ্জল দৃষ্টান্ত।

তিনি বলেন, বিএনপি-জামায়াত বন্যা, দুর্যোগ ও অসহায় মানুষের পাশে থাকে না। তারা থাকে মানুষের বাস, ট্রাকসহ সম্পদে অগ্নিকান্ড, জ্বালাও পোড়াও এবং হত্যার কাজে। এসব কর্মকান্ডে বিএনপি জামাতকে কাছে পাবেন। তিনি উদাহরন দিয়ে বলেন, ৫ জানুয়ারীর নির্বাচনে এ সব কর্মকান্ডে বিএনপি-জামায়াতের প্রতিটি নেতাকর্মীকে দেখা গেছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য এই ভয়াবহ বন্যায় অসহায় মানুষের পাশে তাদের দেখা যায় নি। তিনি হত্যা, সন্ত্রাস, জ্বালাও-পোড়াও রাজনীতি থেকে রক্ষা পেতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য আহবান জানান।

২২ অক্টোবর রোববার হুইপ ইকবালুর রহিম এমপি দিনাজপুর চাউল কল মালিক গ্রুপের উদ্যোগে রোহিঙ্গা শরনার্থীদের জন্য ৪৫ টন চাল প্রেরনের উদ্বোধন এবং দিনাজপুরে বন্যার্তদের জন্য ৩৬০ পরিবারকে ১বান করে টিন বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

দিনাজপুর চাউল কল মালিক গ্রুপের সভাপতি মোছাদ্দেক হোসেন এর সভাপতিতে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম, পুলিশ সুপার মোঃ হামিদুল আলম, জেলা খাদ্য নিয়ন্ত্রক এস এম কায়সার আলী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফরিদুল ইসলাম, দিনাজপুর চেম্বারের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, শহর আওয়ামীলীগের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম, জেলা চাউল কল গ্রুপের সাধারন সম্পাদক  সুজা উর রব চৌধুরী প্রমুখ। সঞ্চালনে ছিলেন প্রতাপ সাহা পানু।

এরপর  হুইপ ইকবালুর রহিম এমপি দিনাজপুর ইনষ্টিটিউট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮০ লাখ টাকা ব্যয়ে নব নির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন করেন ,এম আব্দুর রহিম মেডিকেল কলেজের দরিদ্র ও মেধাবী ছাত্রী তনুশ্রী রায়ের পড়ালেখার দায়িত্ব নেন ও নগদ ২০ হাজার টাকা আর্থিক অনুদান দেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের আশ্রয় না দিলে তাদের মৃত্যু ছাড়া কোন পথ ছিল নাঃ হুইপ ইকবালুর রহিম

আপডেট সময় : ০৪:২৩:৫১ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০১৭