ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফার্নেস অয়েলের দাম লিটারপ্রতি ৮ টাকা ৩৯ পয়সা বাড়ল অক্টোবর থেকেই আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রস্তুত কক্সবাজার বিমানবন্দর বিদেশি কূটনীতির আবর্তে আচ্ছন্ন বর্তমান রাজনৈতিক পরিস্থিতি জাতীয়করণের অপেক্ষায় মাদারীপুরের শতবর্ষী এনায়েতনগর মাদরাসা জাইমা রহমানের জাতিসংঘে চাকরি নিয়ে বিভ্রান্তি দূর করলেন মাহ্দী বিশ্ব র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথভাবে দ্বিতীয় শাহজালালে ৮১ লিটার বিদেশি মদসহ দুই যাত্রী আটক সাতক্ষীরা-৪ আসনের এমপির স্ত্রীর জামিন মঞ্জুর মালয়েশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে ইআবি উপাচার্যের বিশেষ বৈঠক নিউগিনি প্রপার্টিজে হামলার মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার

ফরিদগঞ্জে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার

  • আপডেট সময় : ১০:০৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 6
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হারুনুর রশিদকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে। সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ইচুলি চৌরাস্তা এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। গ্রেপ্তারকৃত হারুনুর রশিদ ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ইউনিয়নের শোশাইরচর গ্রামের মীর হোসেনের ছেলে। তিনি টানা দুবার ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পুলিশ জানিয়েছে, ফরিদগঞ্জ থানায় দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে চলমান নিয়মিত অভিযানের অংশ হিসেবেই তাকে ধরা হয়।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ফরিদগঞ্জে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার

আপডেট সময় : ১০:০৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬