ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

ফারিয়া মাহজাবিনকে জামিন দিয়েছেন আদালত

  • আপডেট সময় : ০২:২০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অগাস্ট ২০১৮
  • / 366
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ  শিক্ষার্থীদের মধ্যে আন্দোলন চাঙ্গা করার জন্য গুজব জড়ানোর অভিযোগে দায়ের করা মামলায় কফি শপের মালিক ফারিয়া মাহজাবিনকে (২৮) জামিন দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আমিনুল হক চৌধুরী এ আদেশ দেন।

আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মকবুল হোসেন খবরটি নিশ্চিত করেছেন।

জিআরও জানান, মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে ফারিয়া মাহজাবিন জামিনের আবেদন করলে বিচারক পাঁচ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন।

মকবুল জানান, ফারিয়া মাহজাবিন ধানমণ্ডিতে একটি কফি শপ চালান। তার স্বামীর নাম মোহাম্মদ রিয়াসাত। তিনি খুলনার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। গত ‌১৬ আগস্ট রাত পৌনে ১১টার দিকে রাজধানীর পশ্চিম ধানমণ্ডির হাজি আফসার উদ্দিন রোড এলাকায় অভিযান চালিয়ে ফারিয়া মাহজাবিনকে গ্রেপ্তার করা হয়।

আদালতে ফারিয়ার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মোঃ জায়েদুল ইসলাম, জ্যোতির্ময় বড়ুয়া ও রিপন কুমার বড়ুয়া।

গত ২৯ জুলাই রাজধানীর কুর্মিটোলার বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের বাসের চাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়। এ ছাড়া আহত হয়েছে বেশ কয়েকজন। নিহত শিক্ষার্থীরা হলো শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী দিয়া খানম মিম ও দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম রাজীব।

এ ঘটনার পর নিরাপদ সড়কের দাবিতে রাজধানীতে আন্দোলনে নামে স্কুল-কলেজের শিক্ষার্থীরা। পরে এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে। আন্দোলনের শেষ দিকে এসে এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যোগ দেন। তখন পুলিশের সঙ্গে বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফারিয়া মাহজাবিনকে জামিন দিয়েছেন আদালত

আপডেট সময় : ০২:২০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অগাস্ট ২০১৮