ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা মানুষের বর্জ্য থেকে তৈরি কংক্রিট: প্রচলিত সিমেন্টের চেয়েও বেশি শক্তিশালী ও টেকসই ৯/১১ হামলা ও ইসলামভীতি: যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি ও বিতর্কিত কিছু তথ্য

বন্দর নগরী চট্টগ্রামে ট্রাক চাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

  • আপডেট সময় : ০১:৪২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০১৭
  • / 276
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি: বন্দর নগরী চট্টগ্রামে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরের দিকে মহানগরীর আকবরশাহ রেল গেইট শহীদ লেন এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন, নগরীর ডবলমুরিং থানার উত্তর আগ্রাবাদের মৌলবীপাড়ার মো. আব্দুর রাজ্জাকের ছেলে নিজাম (৩২) ফেনীর ছাগলনাইয়া থানার মধ্যম শিমুলিয়া এলাকার মো. ঈসমাইলের ছেলে কামরুল ইসলাম (২৭), ও বাগেরহাট জেলার রামদা থানার বদিগঞ্জের আব্দুর রশিদ তালুকদারের ছেলে মো. রেজাউল (৩০)

আকবর শাহ থানার ওসি মো. আলমগীর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোর রাত ৩টার দিকে ওই এলাকায় একটি ট্রাক মোটর সাইকেলে করে যাওয়া ৩ আরোহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরেকজনের মৃত্যু হয়।

ঘটনার পরপরই টহল পুলিশ ট্রাকটিকে ধাওয়া করে সীতাকুন্ডের পাক্কা রাস্তার মাথা এলাকা থেকে চালক ও সহকারী সহ ট্রাকটি আটক করে থানায় নিয়ে যায় বলে জানান ওসি আলমগীর। তাদের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বন্দর নগরী চট্টগ্রামে ট্রাক চাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট সময় : ০১:৪২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০১৭