ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজধানীর বাজারে সবজির চড়া দাম, শিমের কেজি ২০০ টাকা তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুর প্রকল্পের বাড়তি ইউরেনিয়াম জ্বালানি মেট্রো রেলের দুই লাইন নির্মাণে ৪৬ হাজার কোটি টাকা

বরিশালে যথাযোগ্য মর্যদায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত

  • আপডেট সময় : ০৬:১৩:৩১ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২০
  • / 146
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশাল ব্যুরো:

বরিশালে যথাযোগ্য মর্যদায় পালিত হয়েছে ঐতিহাসিক ৭ মার্চ। দিবসটি পালন উপলক্ষ্যে গতকাল শনিবার (০৭মার্চ) সকালে বরিশাল নগরীর সদর রোডের সোহেল চত্ত্বরের দলীয় কার্যালয়ের পাশে স্থাপিত জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল ৯টায় জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুসের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে জেলা আওয়ামী লীগ এবং পরবর্তীতে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন। সকাল ১০টায় সিটি মেয়র সাদিক আবদুল্লাহ’র নেতৃত্বে কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরা জাতীর পিতার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। এর পরপরই সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর ও সাধারন সম্পাদক সাদিক আবদুল্লাহ’র নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করে মহানগর আওয়ামী লীগ। পরে মহানগর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুলের শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় নেতাকর্মীরা করতালী এবং শ্লোগানে ওই এলাকা মুখরিত করে তোলে। দিবসটি উপলক্ষ্যে বিকেল ৪ টায় জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি পালন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়েছে। ৭ মার্চের সকল কর্মসূচী নির্বিঘœ এবং শান্তিপূর্ন করতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করে আইন শৃঙ্খলা বাহিনী।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বরিশালে যথাযোগ্য মর্যদায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত

আপডেট সময় : ০৬:১৩:৩১ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২০