ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনার সিদ্ধান্ত সরকারের: চিফ হুইপ সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা

বিশ্বের সেরা ৫ বড় স্মার্টফোন কোম্পানি

  • আপডেট সময় : ০১:২৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০১৭
  • / 367
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ স্মার্টফোনের বিশ্ব বাজার চীনা ব্র্যান্ডে সয়লাব হয়ে গিয়েছে। কাউন্টার পয়েন্টের মার্কেট মনিটর সার্ভিসের মতে, চীনা ব্র্যান্ডগুলো এখন বিশ্বব্যাপী স্মার্টফোনের বাজারের ৪৮% দখল করে রেখেছে। শিয়াওমি, অপ্পো, ভিভো এবং হুয়াওয়ে এখন চীনের বাইরেও বিশ্ববাজার দাপিয়ে বেড়াচ্ছে।

তবে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাপল এবং দক্ষিণ কোরিয়ার স্যামসাং এখনো স্মার্টফোনের বাজারের শীর্ষে রয়েছে। আসুন জেনে নেওয়া যাক বিশ্বের সবচেয়ে বড় ও সেরা ৫টি স্মার্ট কম্পানিগুলো সম্পর্কে।

১. স্যামসাং

২০১৭ সালের দ্বিতীয় তিন মাসে বিশ্ব স্মার্টফোনের বাজারের ২২% ছিল স্যামসংয়ের দখলে। চলতি বছরের ওই কোয়ার্টারে কম্পানিটির স্মার্টফোনের শিপমেন্টে বাৎসরিক হিসেবে ৪% বৃদ্ধি হয়েছে। এ ছাড়া স্যামসাং স্মার্টফোনের গড় বিক্রয় মূল্যও বেড়েছে। কারণ গ্যালাক্সি এস৮ এবং এস৮+ ডিভাইসগুলোর শিপমেন্ট শক্তিশালী হয়েছে।

২. অ্যাপল

কম্পানিটি ২০১৭ সালের দ্বিতীয় তিন মাসে স্মার্টফোনের বিশ্ব বাজারের ১১.২% দখল করে রেখেছে। তবে ২০১৬ সালের একই সময়ের তুলনায় এই হার একটু কম ছিল।

সেই সময় অ্যাপল বিশ্ব স্মার্টফোন বাজারের ১১.৩% দখল করে ছিল। তবে এবার কম্পানিটির আইফোন এবং আইপ্যাড বিক্রি বেড়েছে।

৩. হুয়াওয়ে

এই চীনা কম্পানিটি এ বছরের দ্বিতীয় তিন মাসে রেকর্ড পরিমাণ স্মার্টফোনের শিপমেন্ট করেছে- ৩ কোটি ৮৪ লাখ ইউনিট। বছরে কম্পানিটির শিপমেন্ট বেড়েছে ২০% হারে। বিশ্বের উদীয়মান বাজারগুলো চীনা এই কম্পানির ব্যবসায় বৃদ্ধিতে কাজ করেছে।

চীনের বাজারে হুয়াওয়েইর অবস্থান ছিল এক নাম্বারে। এর পরে যথাক্রমে অপ্পো এবং ভিভোর অবস্থান। কম্পানিটির নোভা ও এনজয় সিরিজ এবং পি১০ এর সেটগুলোর চাহিদা ছিল সবচেয়ে বেশি। এ ছাড়া মেট এবং পি সিরিজও ভালই চলেছে।

৪. অপ্পো

চলতি বছরের দ্বিতীয় তিন মাসে কম্পানিটি বিশ্বব্যাপী স্মার্টফোনের বাজারের ৮.৪% দখল করে রেখেছিল। চীনের বাইরে ভারত ও বাংলাদেশের বাজারে এই ব্র্যান্ডটি বেশ জনপ্রিয়তা পেয়েছে।

৫. ভিভো

বিশ্ব বাজারের ৬.৬% ছিল ভিভোর দখলে। অপ্পোর মতো এই কম্পানিটিও ভারতের বাজারে বেশ জনপ্রিয়তা পেয়েছে।

সূত্র : টাইমস অফ ইন্ডিয়া

নিউজটি শেয়ার করুন

বিশ্বের সেরা ৫ বড় স্মার্টফোন কোম্পানি

আপডেট সময় : ০১:২৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০১৭