ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুর প্রকল্পের বাড়তি ইউরেনিয়াম জ্বালানি মেট্রো রেলের দুই লাইন নির্মাণে ৪৬ হাজার কোটি টাকা স্বৈরাচার শুধু নিজেদের উন্নয়ন করেছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি টঙ্গীর তুরাগ নদে নিখোঁজের ২৩ ঘণ্টা পর দুই শিশুর সরকারি মূল্যে এলপিজি বিক্রি নিশ্চিতের নির্দেশ, অমান্য করলে ব্যবস্থা

ভোলার মেঘনায় ইলিশ শিকারের অপরাধে ১৭ জেলে আটক

  • আপডেট সময় : ০২:১৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০১৭
  • / 246
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলা প্রতিনিধিঃ  ভোলার মেঘনায় ইলিশ শিকারের অপরাধে ১৭ জেলেকে আটক করা হয়েছে।শুক্রবার (০৬ অক্টোবর) ভোরে মেঘনার ইলিশা, ভাংতির খাল, মেদুয়া ও হেতনার খাল পয়েন্ট থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে চার হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

ভোলা সদর সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ, কোস্টগার্ড ও মৎস্য বিভাগের দু’টি টিম অভিযানে নামে। এসময় অভিযান দলটি মেঘনার বিভিন্ন পয়েন্ট থেকে ইলিশ শিকারের অপরাধে ৪ হাজার মিটার কারেন্ট জালসহ ১৭ জেলেকে আটক করে।

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ১ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ২২ দিন নদীতে ইলিশ ধরা, পরিবহন, বিক্রি, মজুদ, পরিবহন ও বাজারজাত নিষিদ্ধ করেছে মৎস্য বিভাগ।

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা যাতে ইলিশ শিকার করতে না পারে সেজন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট, কোস্টগার্ড,  মৎস্য বিভাগ ও পুলিশের সমন্বয়ে যৌথ টিম অভিযান পরিচালনা করছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভোলার মেঘনায় ইলিশ শিকারের অপরাধে ১৭ জেলে আটক

আপডেট সময় : ০২:১৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০১৭