ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিসিটিভি ও মনিটরে শাহজালালে গতিশীল লাগেজ সেবা সিরাজগঞ্জে অটোরিকশা চালক অপহণ ও নিহতের ঘটনায় তিনজনের যাবজ্জীবন রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন মুনিমের সেঞ্চুরি ও তামিমের বোলিংয়ে সেমিফাইনালে বাংলাদেশ ইরানে নতুন হামলা না চালানোর আহ্বান তুরস্কের গোয়েন্দাপ্রধানের জয়ের জন্য বাংলাদেশের সামনে ৩৬৯ রানের বিশাল লক্ষ্য গ্রাহকসেবার মান বাড়াতে প্রশিক্ষণ কেন্দ্র খুলল এমিরেটস নওগাঁর নিয়ামতপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ হারালেন দুইজন শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগের শাসনামলে গণতন্ত্র ভুলুণ্ঠিত হয়েছে: স্পিকার

ভোলায় বন্দুক,গুলি ও মাদকসহ গ্রেফতার-৩

  • আপডেট সময় : ০৫:০২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০১৭
  • / 246
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলা প্রতিনিধি:  ভোলায় পৃথক পৃথক অভিযানে বন্দুক,গুলি ও মাদকসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭সেপ্টেম্বর) সকাল ও দুপুরে ভোলা সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় ৯ কেজি গাঁজা, ৪০ পিস ইয়াবা,একটি রাম দা ও একটি এলজি  বন্দুক  এবং এক রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।

আটকৃতরা হলেন, পারভেজ (২২), সে কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের খোকনের ছেলে। জামাল (৩৬), কবির হোসেন (৪০)। তাদের বাড়ি ভোলা সদর উপজেলার দক্ষিণ বালিয়া ও উত্তর দিঘলদী গ্রামে।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের বিভিত্তিতে ভোলা ইলিশা ফেরিঘাট এলাকা থেকে ৯ কেজি গাঁজাসহ পারভেজকে গ্রেফতার করেছে পুলিশ।

অপরদিকে ভোর রাতে সদর উপজেলার দক্ষিণ বালিয়া গ্রাম থেকে জামাল ওরপে বোমা জামাল নামের এক যুবকে একটি রাম দা, এলজি বন্দুক ও এক রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়। জামাল একই এলাকার মৃত নাগর আলীর ছেলে।
এছড়া বুধবার রাত ৮ টার দিকে ভোলার ঘুইংগারহাট বাজারের উত্তর মাথা থেকে উত্তর দিঘলদী ইউনিয়নের যুব সমাজের সাধারণ সম্পাদক (বিজেপি) কবির হোসেনকে ৪০ পিচ ইয়াবা সহ  গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

ভোলা মডেল থানার আফিসার ইনচার্জ(ওসি) মীর খাইরুল কবীর এ তথ্য  নিশ্চিত করে বলেন, আটকৃতদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতে প্রেরন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভোলায় বন্দুক,গুলি ও মাদকসহ গ্রেফতার-৩

আপডেট সময় : ০৫:০২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০১৭