ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

মুন্সীগঞ্জে পুড়িয়ে দেওয়া হল জব্দকৃত প্রায় ২২ কোটির টাকার কারেন্ট জাল

  • আপডেট সময় : ০৩:২৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০১৭
  • / 305
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুন্সীগঞ্জ সংবাদদাতা:  সোমবার ও আজ মঙ্গলবার মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর পুরাতন ফেরিঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪৪ কোটি মিটার কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড । জব্দকৃত কারেন্ট জালের আনুমানিক বাজারমূল্য ২২ কোটি টাকা বলে জানা গেছে।

কোস্ট গার্ড হেডকোয়ার্টারের লে. কমান্ডার তাসকিন রেজার নেতৃত্বে গতকাল দুপুর ১২টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত চলে অভিযান। রাতে তা সাময়িকভাবে বন্ধ রাখা হয়। আজ মঙ্গলবার সকালে পুনরায় অভিযান শুরু করে কোস্টগার্ড। দুপুর দুইটায় আনুষ্ঠানিকভাবে অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।
পরে জব্দকৃত কারেন্ট জাল চর মুক্তারপুর এলাকার ধলেশ্বরী নদীর পাড়ে পুড়িয়ে নষ্ট করা হয়।  এসময় কোস্ট গার্ড ও জেলা মৎস্য অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. ফারুক ময়েদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর থেকে কোস্ট গার্ড সদর দফতর থেকে আসা একটি টিম বিভিন্ন দোকানে অভিযান চালায়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে প্রায় ২০-৩০ টি দোকান মালিক দোকান তালা বদ্ধ করে পালিয়ে যায়। কোস্ট গার্ড সদস্যরা নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দোকানগুলোর তালা ভেঙ্গে দোকান থেকে কারেন্ট জাল জব্দ করে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মুন্সীগঞ্জে পুড়িয়ে দেওয়া হল জব্দকৃত প্রায় ২২ কোটির টাকার কারেন্ট জাল

আপডেট সময় : ০৩:২৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০১৭