ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুর প্রকল্পের বাড়তি ইউরেনিয়াম জ্বালানি মেট্রো রেলের দুই লাইন নির্মাণে ৪৬ হাজার কোটি টাকা স্বৈরাচার শুধু নিজেদের উন্নয়ন করেছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি টঙ্গীর তুরাগ নদে নিখোঁজের ২৩ ঘণ্টা পর দুই শিশুর

রক্তক্ষরণে অসুস্থ সন্তানসম্ভবা আরো এক রোহিঙ্গা নারী চমেকে ভর্তি

  • আপডেট সময় : ০২:১৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৭
  • / 381
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধিঃ  রক্তক্ষরণজনিত কারণে অসুস্থ হওয়া সন্তানসম্ভবা এক রেহিঙ্গা নারী চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার দিবাগত রাত ২ টায় কক্সবাজার থেকে তাকে চমেক হাসপাতালে আনা হয়।
ভর্তি হওয়া ওই রোহিঙ্গা নারীর নাম শামসুন নাহার (৩৫) মিয়ানমারের আকিয়াব জেলার মংডু থানার টিলাডাঙ্গা এলাকার নূর মোহাম্মদের স্ত্রী বলে জানান চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জহিরুল ইসলাম।

জহিরুল ইসলাম জানান, রাখাইনে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশের উখিয়া ক্যাম্পে আশ্রয় নেন শামসুন নাহার। তিনি ৫ মাসের সন্তানসম্ভবা। কিন্তু হঠাৎ রক্তক্ষরণ জনিত কারণে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে কক্সবাজার হাসপাতালে ভর্তি করা হয়।
পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো  হয়। হাসপাতালের ১৩ নম্বর মেডিসিন বিভাগে ভর্তির পর তার চিকিৎসা চলছে বলে জানান তিনি।

প্রসঙ্গত বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা কেউ গুলিবিদ্ধ, কেউ দগ্ধ এবং হাত-পা ভাঙ্গাসহ নানা রোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন। চিকিৎসা শেষে তাদের আবার কক্সবাজারে ক্যাম্পে ফেরত পাঠানো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রক্তক্ষরণে অসুস্থ সন্তানসম্ভবা আরো এক রোহিঙ্গা নারী চমেকে ভর্তি

আপডেট সময় : ০২:১৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৭