ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

শাহজালাল বিমানবন্দরে ২৫ কেজি স্বর্ণসহ যাত্রী আটক

  • আপডেট সময় : ০৫:২৫:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০১৭
  • / 382
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৫ কেজি স্বর্ণসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। কাষ্টমস কর্তৃপক্ষ জানিয়েছে আটক যাত্রীর নাম জামিল আক্তার (৪৮)। শনিবার দিবাগত রাতে তাঁকে আটক করা হয়।

কাস্টমস হাউস সূত্রে জানা যায়, জামিল সিঙ্গাপুর থেকে সিঙ্গাপুর এয়ারলাইনসের এসকিউ ৪৪৬ নম্বর ফ্লাইটে গতকাল রাত সাড়ে ১০টার দিকে শাহজালাল বিমানবন্দরে নামেন। সন্দেহজনক গতিবিধির কারণে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।

পরে তার শরীরের নিম্নাঙ্গে বন্ধনীর মধ্যে ২৫০টি সোনার বার পাওয়া যায়। এসব বারের মোট ওজন ২৫ কেজি। আনুমানিক দাম সাড়ে ১২ কোটি টাকা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শাহজালাল বিমানবন্দরে ২৫ কেজি স্বর্ণসহ যাত্রী আটক

আপডেট সময় : ০৫:২৫:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০১৭