ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুর প্রকল্পের বাড়তি ইউরেনিয়াম জ্বালানি মেট্রো রেলের দুই লাইন নির্মাণে ৪৬ হাজার কোটি টাকা স্বৈরাচার শুধু নিজেদের উন্নয়ন করেছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি টঙ্গীর তুরাগ নদে নিখোঁজের ২৩ ঘণ্টা পর দুই শিশুর

শীতলক্ষ্যায় লঞ্চডুবি, নারী ও শিশুসহ ৫ জনের লাশ উদ্ধার

  • আপডেট সময় : ০৯:৩৯:২০ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২
  • / 320
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জেলার শীতলক্ষ্যা নদীতে পণ্যবাহী জাহাজের ধাক্কায় মুন্সিগঞ্জগামী একটি যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় নারী ও শিশুসহ ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ২০ থেকে ২৫ জন।

স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে জয়নাল (৫০) নামে একজনের পরিচয় নিশ্চিত করেছে। ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া কর্মকর্তা শাহজাহান সিকদার বাসসকে এ তথ্য জানান।

তিনি বলেন, উদ্ধারকৃত লাশের মধ্যে ১০ বছরের একজন কন্যা শিশু, ১৭ থেকে ১৮ বছরের একজন কিশোরী, ২৭ থেকে ২৮ বছরের একজন মহিলা ও ২ থেকে ৩ বছরের এক ছেলে শিশু রয়েছে।

মিডিয়া কর্মকর্তা শাহজাহান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে।

তিনি আরও জানান, নারায়ণগঞ্জের কার্গো জাহাজ এম ভি রুপসি-৯ এর সঙ্গে এমএম আশরাফ উদ্দিন নামে একটি যাত্রীবাহী লঞ্চের ধাক্কা লাগলে এই দুর্ঘটনা ঘটে। রোববার দুপুর ২টার দিকে সদর উপজেলার আল-আমিন নগর এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। লঞ্চডুবির ঘটনা মোবাইলে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।

সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শীতলক্ষ্যায় লঞ্চডুবি, নারী ও শিশুসহ ৫ জনের লাশ উদ্ধার

আপডেট সময় : ০৯:৩৯:২০ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২