ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজধানীর বাজারে সবজির চড়া দাম, শিমের কেজি ২০০ টাকা তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুর প্রকল্পের বাড়তি ইউরেনিয়াম জ্বালানি মেট্রো রেলের দুই লাইন নির্মাণে ৪৬ হাজার কোটি টাকা

শেষ সময়ে দলে জায়গা পেলেন ইয়াসির শাহ

  • আপডেট সময় : ০৪:২৪:২১ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৭
  • / 403
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  শ্রীলঙ্কার বিপক্ষে আগামী সপ্তাহে শুরু হওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের পাকিস্তান দলে শেষ মুহূর্তে অন্তর্ভুক্ত হয়েছেন লেগ-স্পিনার ইয়াসির শাহ। শনিবার ইয়াসির ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় নতুন করে দলে ডাক পেয়েছেন।

৩১ বছর বয়সী এই অভিজ্ঞ স্পিনার ২০১৪ সালে জাতীয় দলে ঢোকার পর থেকেই দলের সর্বোচ্চ উইকেট শিকারের কৃতিত্ব দেখিয়ে আসছেন। ২৬ টেস্টে এ পর্যন্ত তার সংগ্রহে রয়েছে ১৪৯টি উইকেট। ২০১৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে তিন টেস্টে ইয়াসিরের ২৪ উইকেটের ওপর ভর করেই পাকিস্তান সিরিজ নিশ্চিত করেছিল। কিন্তু গত কয়েক মাস যাবত অভিজ্ঞ এই স্পিনার ফিটনেস সমস্যায় ভুগছেন।

পাকিস্তানের প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক বলেছেন, ইয়াসিরকে আগেই সতর্ক করে দেয়া হয়েছিল যে শেষ ফিটনেস পরীক্ষায় পাস করতে না পারলে টেস্টের জন্য সে বিবেচিত হবে না। দল ঘোষণার সময় ইনজামাম বলেছেন, ‘নিজের ধারাবাহিক পারফরমেন্স দিয়েই ইয়াসির আমাদের মূল বোলারে পরিণত হয়েছিল। কিন্তু সর্বোচ্চ পর্যায়ে ফর্ম ধরে রাখার জন্য ফিটনেসটাও জরুরি। সে কারণেই তাকে ফিটনেসের ওপর জোর দিতে বলা হয়েছিল।’

দুই ম্যাচের টেস্ট সিরিজটি আগামী বৃহস্পতিবার থেকে আবু ধাবীতে শুরু হচ্ছে। ৬ অক্টোবর থেকে দুবাইয়ে অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট। এটি হবে কৃত্রিম আলোয়, গোলাপী বলে। টেস্ট সিরিজ ছাড়াও দুই দল একে অপরের সাথে পাঁচটি ওয়ানডে ও তিনটি টি২০ ম্যাচ খেলবে। এর মধ্যে শেষ ম্যাচটি নিরাপত্তার সবুজ সঙ্কেত প্রাপ্তির ভিত্তিতে লাহোরে আয়োজনের কথা রয়েছে।

এই সিরিজে থাকছেন না পাকিস্তানের দুই অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনিস খান ও মিসবাহ-উল-হক। মে মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের মাধ্যমে দুজনেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ইতোমধ্যেই ওয়ানডে ও টি২০ অধিনায়ক হিসেবে নিজেকে প্রমাণ করা সরফরাজ আহমেদ প্রথমবারের মত টেস্ট দলেরও দায়িত্ব পেয়েছেন। অভিজ্ঞ দুই ব্যাটসম্যানের অভাব পূরণে ইতোমধ্যেই দুই তরুন উসমান সালাউদ্দিন ও বাবার আজমকে দলে ডাকা হয়েছে। ইনজামাম মনে করেন, মিসবাহ ও ইউনিসের অভাব পূরণে তরুনরা যথাসাধ্য চেষ্টা করবেন।

এছাড়া নতুন মুখ হিসেবে দলে ডাকা হয়েছে ২৫ বছর বয়সী বাঁ-হাতি ফাস্ট বোলার মির হামজাকে। প্রথম শ্রেণীর ক্রিকেটে ইতোমধ্যেই হামজা ৪৬টি ম্যাচে ২১৬ উইকেট দখল করেছেন। দলে আরো রয়েছেন পাঁচজন ফাস্ট বোলার ও তিনজন স্বীকৃত স্পিনার। ৩১ বছর বয়সী স্পিনার বিলাল আসিফ আগে টেস্টে না খেললে এ পর্যন্ত তিনটি ওয়ানডেতে খেলার সুযোগ পেয়েছেন।

স্কোয়াড : সরফরাজ আহমেদ (অধিনায়ক), আজহার আলী, শান মাসুদ, সামি আসলাম, বাবর আজম, আসাদ শফিক, হারিস সোহেল, উসমান সালাউদ্দিন, ইয়াসির শাহ, মোহাম্মদ আসগর, বিলাল আসিফ, মির হামজা, মোহাম্মদ আমির, হাসান আলী, মোহাম্মদ আব্বাস ও ওয়াহাব রিয়াজ।

নিউজটি শেয়ার করুন

শেষ সময়ে দলে জায়গা পেলেন ইয়াসির শাহ

আপডেট সময় : ০৪:২৪:২১ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৭