ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

হবিগঞ্জে শিশু ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন

  • আপডেট সময় : ০১:৫২:৩৬ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০১৭
  • / 242
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হবিগঞ্জ সংবাদদাতাঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে এক শিশুকে ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়েছে। একই সাথে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড দেয়া হয়। সোমবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন এ রায় দেন।

দন্ডপ্রাপ্তরা হলো বানিয়াচং উপজেলা সদরের প্রথমরেখ গ্রামের ওয়াব উল্লাহর ছেলে জসিম মিয়া ও আব্দুল আলীর ছেলে নূরুল আমিন। মামলার অপর আসামী কারবারী উল্লাহর মেয়ে রুহেনা বেগমকে বেকসুর খালাস দেয়া হয়েছে। মামলার বিবরণে উল্লেখ করা হয়, উপজেলার নিয়ামতপুর গ্রামের গৌরমনি সরকারের ১৪ বছর বয়সী মেয়ে ২০১৫ সালের মার্চ মাসে প্রথমরেখ গ্রামে বোনের বাড়িতে বেড়াতে যায়।

৪ এপ্রিল সন্ধ্যা রাতে জসিম ও নূরুল আমিন তাকে ধরে নিয়ে যায়। তাকে রুহেনা বেগমের ঘরে নিয়ে মুখে গামছা বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে। এক পর্যায়ে সে চিৎকার শুরু করলে ধর্ষকরা পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা তাকে গিয়ে উদ্ধার করে।

এ ঘটনায় তার ভগ্নিপতি গোপেন্দ্র সরকার বাদি হয়ে উল্লেখিত ৩ জনকে আসামী করে বানিয়াচং থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত সোমবার উল্লেখিত রায় দেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হবিগঞ্জে শিশু ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন

আপডেট সময় : ০১:৫২:৩৬ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০১৭