ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

১৬ জেএমবি’র সাক্ষ্য গ্রহণের তারিখ পরিবর্তণ

  • আপডেট সময় : ১০:৪৫:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০১৭
  • / 307
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে ২০০৫ সালের সিরিজ বোমা হামলা মামলার স্বাক্ষী উপস্থিত না থাকায় জেএমবি’র ১৬ সদস্যের বিরুদ্ধে পূর্ব নির্ধারিত স্বাক্ষ্য গ্রহণের তারিখ আগামী ১০ সেপ্টেম্বর ধার্য্য করেছে জেলা ও দায়রা জজ আদালত। বুধবার বেলা সাড়ে ১১ টায় কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে জেএমবি’র ১৩ সদস্যকে জেলা ও দায়রা জজ আদালত রত্নেশ্বর ভট্টাচার্য্যরে আদালতে হাজির করা হয়।

এদের মধ্যে ১০ জন জেএমবি সদস্যকে বিভিন্ন জেলার কারাগার থেকে নিয়ে এসে আদালতে হাজির করা হয়। খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট বিধান কানুনগো জানান, ২০০৫ সালের ১৭ আগস্ট খাগড়াছড়ির বিভিন্ন স্থানে জেএমবি’র সিরিজ বোমা হামলার ঘটনায় সদর থানায় জিআর ১৯৩/০৫ মামলা দায়ের করা হয়।

ওই মামলার ১৬ আসামীর মধ্যে ১৩ আসামীর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের জন্য গতকাল বুধবার আদালতে উপস্থিত করা হয়। আদালতে স্বাক্ষীরা হাজির না হওয়ায় জেলা ও দায়রা জজ রত্নেশ্বর ভট্টাচার্যের আদালত স্বাক্ষী গ্রহণের পরবর্তী তারিখ আগামী ১০ সেপ্টেম্বর নির্ধারণ করে।

জেএমবি সদস্যরা হলেন, রুহুল আমিন সুফী, রুহুল আমিন, মো: ফারুক হোসেন, মঞ্জু মিয়া, ইসমাইল হোসেন, আইয়ুব আলী, আরিফুল ইসলাম,আসাদুজ্জামান, এরশাদ হোসেন, আবুল কালাম আসাদকে বুধবার আদালতে হাজির করা হয়।

জামিনে থাকা এমদাদুল হক, হাসান আল মাহমুদ ও আ: করিম আদালতে হাজির ছিল। অসুস্থ থাকায় মো: শহিদুল ইসলামও আদালতে অনুপস্থিত ছিল। এছাড়া এ মামলায় মো: বেলাল নামে অপর এক জেএমবি সদস্য পলাতক ও এনায়েত উল্লাহ নামে আরেক আসামী সাজাপ্রাপ্ত হয়ে কারাভোগ করছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

১৬ জেএমবি’র সাক্ষ্য গ্রহণের তারিখ পরিবর্তণ

আপডেট সময় : ১০:৪৫:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০১৭