ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাপের মুখেও অর্থনীতি সঠিক পথেই আছে: অর্থমন্ত্রী তেজগাঁও বিমানবন্দরকে অভ্যন্তরীণ রুটে চালুর দাবি ও সম্ভাবনা যাচাই এইচএসসিতে ফেল করেও চবিতে ভর্তির আবেদনের সুযোগ শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক সহকারী পুলিশ সুপার পদমর্যাদার সাত কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ভোলার তজুমদ্দিনে নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার শ্রীমঙ্গলে সমন্বয়ক হাসিবের ওপর হামলা, হামলাকারী শনাক্ত জজের ভাই পরিচয়ে শিক্ষকের চেয়ার দখল, ভয়ে তটস্থ স্কুল পরীক্ষায় ভালো ফল করায় ছেলেকে কোটি টাকার বিএমডব্লিউ উপহার দিলেন বাবা পার্বত্য অঞ্চলে ৫ বছরে ৩১৬ জন নিহত: স্বরাষ্ট্রমন্ত্রী

৩৯ হাজার আখচাষিকে ১২ কোটি টাকার প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী

  • আপডেট সময় : ০৫:২৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • / 21
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে (হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয় মাঠ) আয়োজিত এক জনসভায় যোগ দিয়ে আখচাষিদের জন্য বিশেষ প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে ডিজিটাল বোতাম চেপে তিনি এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন। এসময় ৩৮ হাজার ৯৭০ জন আখচাষির অনুকূলে ১২ কোটি ২৩ লাখ ৭৫ হাজার টাকা কৃষি প্রণোদনা বরাদ্দের ঘোষণা দেওয়া হয়। ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ বলে তিনি বোতাম চাপলে জনসভাস্থলে উপস্থিত হাজারো মানুষ সমস্বরে বিসমিল্লাহ উচ্চারণ করেন।

এর আগে দুপুর ২টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী সামরিক বিমানে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে জনসভাস্থলে যাওয়ার পথে সড়কের দুই ধারে দাঁড়িয়ে থাকা হাজারো মানুষ তাকে স্বাগত জানান এবং প্রধানমন্ত্রীও বাসের ভেতর থেকে হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন। পরে বিকাল ৩টা ২৫ মিনিটে তিনি সরাসরি জনসভাস্থলে উপস্থিত হন। সেখানে বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা তাকে ফুলেল অভ্যর্থনা জানান। জনসভামঞ্চে এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরসহ কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় প্রশাসন ও উন্নয়ন কর্তৃপক্ষের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গও মঞ্চে ছিলেন।

রাজশাহীর কর্মসূচির অংশ হিসেবে জনসভা শেষে প্রধানমন্ত্রী শহরের ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন। সেখানে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন এবং মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে। রাজশাহী সফর শেষ করে তার চট্টগ্রামের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য যে, শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে মঙ্গলবার সকাল ৯টায় রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে প্রধানমন্ত্রীর সফর শুরু হয়। সকাল ৯টা ৫০ মিনিটে তিনি সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন। সৈয়দপুর থেকে রংপুর যাওয়ার পথে তারাগঞ্জ ও পাগলাপীরে দুটি পথসভায় তিনি অংশ নেন। এরপর রংপুরের রাধাগোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

৩৯ হাজার আখচাষিকে ১২ কোটি টাকার প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৫:২৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬