ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

দক্ষিণ আফ্রিকায় সর্বোচ্চ উইকেট নেওয়া তাসকিনের টার্গেট

  • আপডেট সময় : ১০:২১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০১৭
  • / 367
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারের লক্ষ্য বাংলাদেশ পেসার তাসকিন আহমেদের। সিমিং কন্ডিশনে পেসারদেরই মূল ভূমিকা রাখতে হবে বলে মনে করেন এ স্পিডস্টার।

অজিদের সঙ্গে দুই টেস্টে একাদশে সুযোগ না হলেও স্কিল নিয়ে কাজ করায় প্রোটিয়াদের সঙ্গে খেলতে প্রস্তুত তাসকিন। তিনি বলেন, ‘টেস্ট দলে সাকিব না থাকায় কিছুটা ব্যাকফুটে থাকবে বাংলাদেশ। ছোট বেলা থেকেই ক্রিকেটের বাইরে পুল তার পছন্দের খেলা। শখের বশে পুল খেললেও তাসকিনের সবটুকু জুড়ে ক্রিকেট।’

দরজায় কড়া নাড়ছে দক্ষিণ আফ্রিকা সিরিজ। তাই ভাবনার জগতে বাস করছে ভালো কিছু করার তাড়না তাসকিনের, ‘যদিও ভিন্ন ধরনের কন্ডিশন তারপরেও আমাদের খেলোয়াড়রা সব ধরনের কন্ডিশনেই ভালো করতে পারে সেটা প্রমাণ হয়ে গেছে। ইচ্ছা আছে সর্বোচ্চ উইকেট শিকারি হওয়ার। আমি মনে করছি, এইটাই আমার চ্যালেঞ্জ। ভালো কিছু করে আসবো ইনশাল্লাহ।
অস্ট্রেলিয়া সিরিজে দলের সঙ্গে থাকলেও সুযোগ মেলেনি একাদশে। কিন্তু বসে থাকেননি তাসকিন। গুরু কোর্টনি ওয়ালশের সঙ্গে কাজ করেছেন স্কিল নিয়ে। আর তাতেই দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রস্তুতি অনেকটাই হয়ে গেছে। প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশের পেস আক্রমণে নিজের ভূমিকাকে বড় করে দেখছেন এ পেসার।

তাসকিন বলেন, ‘ওই দুই সপ্তাহ আমার খুব কাজে লেগেছে। আমি স্কিল নিয়ে কাজ করেছি। কোচরা সাহায্য করেছেন এবং আমি নিজেও অতিরিক্ত পরিশ্রম করেছি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে সাকিব না থাকায় কিছুটা ব্যাকফুটে থাকবে বাংলাদেশ। বিশ্বসেরা অলরাউন্ডারের পাশেই দাঁড়ালেন তিনি। সাকিব ভাইকে ছাড়া যদিও একটু অপূর্ণতা রয়ে যাবে তারপরও আমাদের বাকি যেসব খেলোয়াড় আছে তারা নিজের সেরাটা খেলতে পাররে ভালো কিছুই হবে। সাকিব ভাই বাংলাদেশ টিমের একটা বড় অংশ। আমাদের টিমের মধ্যে সবচেয়ে বেশি ক্রিকেট খেলে উনি। আমরাও তো মানুষই। তাই তিনি শারীরিক ও মানসিক বিশ্রাম চেয়েছেন। আশা করি দ্রুতই আমার একসাথে খেলতে পারবো।’

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে ফেরা হচ্ছে না স্টেইনের
বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেটে ফেরা হচ্ছে না দীর্ঘ দিন যাবত ইনজুরিতে ভোগা দক্ষিণ আফ্রিকা পেসার ডেল স্টেইনের। কেননা এখনো কাঁধের ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি তিনি।

২০১৬ সালের নভেম্বরে দক্ষিণ আফ্রিকা দলের অস্ট্রেলিয়া সফরে পার্থ টেস্টের পর থেকে প্রোটিয়া দলে অনুপুস্থিত স্টেইন। টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী শন পোলকের চেয়ে মাত্র চার উইকেট দূরে আছেন এক সময়ে বিশ্ব সেরা এ পেসার।
ইনজুরিতে পড়ার ছয় মাস পরই তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন বলে ধারণা করা হচ্ছিল। তবে পুনর্বাসন শেষ না হওয়ায় তাকে মাঠের বাইরেই থাকতে হচ্ছে।

গত মাসে নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে স্টেইন নিজেই জানিয়েছিলেন অপেক্ষার পালা শেষ। আগামী সপ্তাহে সেঞ্চুরিয়নে ডলফিনসের বিপক্ষে টাইটানসের হয়ে চার দিনের ম্যাচে মাঠে ফিরতে যাচ্ছেন তিনি। তবে এখন জানা গেল এ ম্যাচ থেকে তিনি নাম প্রত্যাহার করে নিয়েছেন।
ইএসপিএন ক্রিকইনফোকে স্টেইন বলেন, ‘আমি এখনি না খেলার সিদ্ধান্ত নিয়েছি। আমি ভালভাবেই বোলিং করতে পারছি। কিন্তু চার দিনের ম্যাচ কিংবা টেস্ট ক্রিকেটের কাজের চাপ নিতে পারছি না। যে কারণে এখনই মাঠে নামাটা ঠিক হবেনা মনে করছি।’

তিনি বলেন, ‘চার দিনের ম্যাচ খেলতে পারলে টেস্ট দলে ডাক পাওয়ার একটা সুযোগ সৃষ্টি হতো। কিন্তু আমি এমন অবস্থাতে দলে থাকতে চাইনা যে পুনরায় আমাকে নাম প্রত্যাহার করে নিতে হয়। পুনরায় মাঠে নামার জন্য কিছু সিমিত ওভারের ক্রিকেট আমার জন্য ভালো হবে।’

আরো কয়েক বছর ক্রিকেট খেলার ইচ্ছে পোষণ করে এ পেস তারকা বলেন, ‘অক্টোবরের শেষ পর্যন্ত টেস্ট খেলার ঝুঁকি নেয়াটা আমার জন্য ঠিক হবে না। সুতরাং আমার চেষ্টা থাকবে বাংলাদেশের বিপক্ষে সিমিত ওভারের সিরিজে যদি সুযোগ পাওয়া যায়।’

সূত্রঃ বাসস

নিউজটি শেয়ার করুন

দক্ষিণ আফ্রিকায় সর্বোচ্চ উইকেট নেওয়া তাসকিনের টার্গেট

আপডেট সময় : ১০:২১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০১৭