ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতে বিমানের অস্বাভাবিক ভাড়া নিয়ন্ত্রণে সরকারকে এক মাস সময় তিন বছর পূর্তিতে ঢাকাইয়াদের মিলনমেলায় মুখর ডিপিসি ঝিনাইদহে পারিবারিক বিবাদে পৃথক ঘটনায় প্রাণ হারালেন দুই ভাই প্রধানমন্ত্রী -: প্রতিবন্ধী ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার শামা ওবায়েদ: মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ‘আমাদের জন্য শিক্ষা’ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত তথ্যের জন্য চিঠি কনস্যুলেটের ঢাকা ও চট্টগ্রামে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ মুচলেকা দিয়ে দিল্লির আদালত থেকে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে ঢাবিতে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার: প্রধানমন্ত্রী

১৫০ ম্যাচে নেতৃত্ব দিয়ে বিশ্ব রেকর্ড হারমানপ্রিতের

  • আপডেট সময় : ১১:৪৩:০২ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 56
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

পুরুষ ও নারী মিলিয়ে বিশ্বের প্রথম অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ১৫০ ম্যাচে নেতৃত্ব দেওয়ার বিশ্ব রেকর্ড গড়েছেন ভারতের হারমানপ্রিত কৌর।

চলমান নারী এশিয়া কাপের নবম ম্যাচে দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে ভারতের হয়ে টস করতে নেমেই বিশ্ব রেকর্ড গড়েন হারমানপ্রিত।

হারমানপ্রিতের পর দ্বিতীয় সর্বোচ্চ ১২১ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন শ্রীলংকার চামারি আতাপাত্তু।

এই তালিকার তৃতীয় স্থানে আছেন রুয়ান্ডার মেরি বিমেনিয়িমানা। ১০১ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।

তৃতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার মেগ ল্যানিং। দলকে ১০০ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি।

অন্যদিকে, পুরুষ টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দেওয়ার রেকর্ড নামিবিয়ার জেরার্ড ইরাসমাসের।

জাতীয় দলকে ৯১ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি।

নারী ও পুরুষ মিলিয়ে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলার বিশ্ব রেকর্ডও হারমানপ্রিতের। এখন অবধি ২০৫টি ম্যাচ খেলেছেন তিনি।

হারমানপ্রিতের বিশ্ব রেকর্ড গড়া ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ১৮ দশমিক ১ ওভারে ৫৫ রানে গুটিয়ে যায় পাকিস্তান। জবাবে ৩ ব্যাটারকে হারিয়ে ৫৭ রানে তুলে ৭ উইকেটে জয় পায় ভারত।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

১৫০ ম্যাচে নেতৃত্ব দিয়ে বিশ্ব রেকর্ড হারমানপ্রিতের

আপডেট সময় : ১১:৪৩:০২ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬