ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুর প্রকল্পের বাড়তি ইউরেনিয়াম জ্বালানি মেট্রো রেলের দুই লাইন নির্মাণে ৪৬ হাজার কোটি টাকা স্বৈরাচার শুধু নিজেদের উন্নয়ন করেছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ব্রাজিলকে হটিয়ে দিয়ে শীর্ষে এখন জার্মানি

  • আপডেট সময় : ১০:২৯:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০১৭
  • / 359
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এশিয়ার ১০ দেশসহ বিশ্বের অন্য দেশগুলো খেলছে বিশ্বকাপ বাছাই পর্বে। অন্য দিকে গত অক্টোবরে ভুটানের কাছে হারের জের ধরে এবং পরে বাফুফের বোকামিতে বাংলাদেশের সিনিয়র জাতীয় দল এক বছর ধরে আন্তর্জাতিক ম্যাচের বাইরে। যার যোগফল ফিফা র‌্যাঙ্কিংয়ে স্মরণকালের সবচেয়ে নিচের অবস্থানে বাংলাদেশ। মাঝে একটু একটু করে ১৯৩ থেকে ১৮৯ পর্যন্ত উঠেছিল লাল-সবুজরা। তবে গতকাল প্রকাশিত ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ সাত ধাপ পিছিয়ে নেমে গেছে ১৯৬তে।

এবার ফিফা প্রীতি ম্যাচের তারিখে (২৮ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর ) কোনো ম্যাচ খেললে নিশ্চিত র‌্যাঙ্কিংয়ে উন্নতি হতো বাংলাদেশের। খরচ আর লিগ ম্যাচের দোহাই দিয়ে সে পথে আর হাঁটেনি বাফুফে। ফলে র‌্যাঙ্কিংয়ে এই অধঃপতন।

এ দিকে ব্রাজিলকে হটিয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে চলে এসেছে বিশ্বকাপ জয়ী জার্মানি। ব্রাজিল নেমে গেছে দুই নম্বরে। আর্জেন্টিনা চলে গেছে চতুর্থ স্থানে। তৃতীয় স্থানে এসেছে পর্তুগাল। সাফ অঞ্চলের দেশগুলোর মধ্যে ভারত ১০৭, মালদ্বীপ ১৫৪, ভুটান ১৭৪, নেপাল ১৭৫, শ্রীলঙ্কা ১৯৮ ও পাকিস্তান ২০০তম অবস্থানে আছে।

নিউজটি শেয়ার করুন

ব্রাজিলকে হটিয়ে দিয়ে শীর্ষে এখন জার্মানি

আপডেট সময় : ১০:২৯:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০১৭