ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজধানীর বাজারে সবজির চড়া দাম, শিমের কেজি ২০০ টাকা তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুর প্রকল্পের বাড়তি ইউরেনিয়াম জ্বালানি মেট্রো রেলের দুই লাইন নির্মাণে ৪৬ হাজার কোটি টাকা

কোহলির অধিনায়কত্ব নিয়ে যা বললেন গাভাস্কার

  • আপডেট সময় : ০৩:২৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০১৭
  • / 398
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ  টানা নয়টি ওয়ানডে ম্যাচে জয়। শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজও ইতোমধ্যে পকেটে। নিয়মরক্ষার ম্যাচে মঙ্গলবার হারলেও সিরিজে কোনো প্রভাব পড়ছে না। তাই এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ভারতের সাবেক তারকা ক্রিকেটার সুনীল গাভাস্কার বলেন, বিরাট কোহলির নাম ভবিষ্যতে সেরা অধিনায়কের তালিকায় থাকবে। এর পাশাপাশি কোহলির সঙ্গে ভারতের সাবেক অধিনায়ক টাইগার পতৌদির সঙ্গেও তুলনা টানেন তিনি।

গাভাস্কারের মতে, ২৮ বছর বয়সী ভারতীয় অধিনায়ক দলের ভিতরে ফিটনেস এবং নির্মম ক্রিকেটের সঞ্চার করেছে। তিনটি ফরম্যাটেই ভারতীয় দল দুর্দান্ত ক্রিকেট খেলার ক্ষমতা রাখে। পাশাপাশি রিজার্ভ বেঞ্চও এতটা শক্তিশালী যে রবিচন্দ্রন অশ্বিনের মতো খেলোয়াড়ও প্রথম দলে আসতে লড়াই করছেন। এর আগেও তিনি বলেছিলেন, এই ভারতীয় দল ওয়ানডেতে সেরা হওয়ার ক্ষমতা রাখে। গাভাস্কার বলেন, তুলনা করা হয়তো ঠিক হবে না। কিন্তু ভারতের এই দলটি খুবই ভাল।

দলের ব্যালান্স খুব ভাল। আশা করি ভারতের সর্বকালের সেরা দলগুলোর মধ্যে এই দলটিকেও রাখা হবে। কারণ কোহলিদের ৮ থেকে ৯ নম্বর পর্যন্ত ব্যাটসম্যান রয়েছে। দলের বোলাররা যে কোনো পরিস্থিতিতে বল করতে পারে। সব দিক বিচার করে দেখলে বোঝা যাবে এটি একটি স্পেশাল দল। যে দলের অধিনায়ক আবার নিজে একজন স্পেশাল খেলোয়াড়।

নিউজটি শেয়ার করুন

কোহলির অধিনায়কত্ব নিয়ে যা বললেন গাভাস্কার

আপডেট সময় : ০৩:২৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০১৭