ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অক্টোবরে তিনটি লঘুচাপের সম্ভাবনা, হতে পারে ঘূর্ণিঝড় জমজমের পানি সরবরাহে বিলম্ব: বিমানে দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির সময় বাড়ালো মন্ত্রণালয় ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ফেসবুকের সহায়তায় শেষ পর্যন্ত সুচিত্রার বিয়ে সম্পন্ন বাংলামোটরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়: বহিষ্কৃত যুবদল নেতাসহ আটক চার সিলেট-চট্টগ্রাম থেকে সরাসরি তুরস্ক ফ্লাইট চালুর আহ্বান মন্ত্রীর ইরানে অস্ত্র ঘাটতির কথা স্বীকার করলেন ট্রাম্প দেশজুড়ে অস্থিরতা সৃষ্টির পায়তারা চলছে: তারেক রহমান সালমান মুক্তাদিরের শ্বশুরের টস বন্ডের চারটি গুদাম সিলগালা

বাংলাদেশে জাপানী বিজনেস ম্যানার টেস্ট কেন্দ্র চালু করতে যাচ্ছে স্কিল জবস

  • আপডেট সময় : ০৯:২২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২ সেপ্টেম্বর ২০১৮
  • / 400

বাংলাদেশে জাপানী ব্যবসার আদবকেতা (জিনেস ম্যানার) বিষয়ক পরীক্ষা কেন্দ্র চালু করার লক্ষ্যে জেবিনেট কর্পোরেশন জাপানের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান শাহীন ও ড্যাফোডিল ফ্যামিলির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরুজ্জামান পরস্পরের সাথে চুক্তিপত্র বিনিময় করছেন।

বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  জেবিনেট কর্পোরেশন, জাপান  এর সহযোগিতায় উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গড়ার উদ্দেশ্যে জাপানে গমনেচ্ছু শিক্ষার্থীদের জন্য আগামী ডিসেম্বর মাস থেকে জাপানী ব্যবসার আদবকেতা (জিনেস ম্যানার) বিষয়ক পরীক্ষা কেন্দ্র চালু করতে যাচ্ছে দেশের বৃহৎ চাকরিদাতা প্রতিষ্ঠান স্কিল জবস।

এ উপলক্ষে আজ ১ লা সেপ্টেম্বর ২০১৮ তারিখে স্কিল জবসের কর্পোরেট সভাকক্ষে জেবিনেট কর্পোরেশন জাপান ও স্কিল জবস্রে মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সমঝোতা স্মারকে জেবিনেট কর্পোরেশন জাপানের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান শাহীন ও ড্যাফোডিল ফ্যামিলির প্রধান নির্বাহী কর্মকর্তা  মোহাম্মদ নূরুজ্জামান।

এ সময় আরো উপস্থিত ছিলেন লোয়ার ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড জাপানের প্রধান আইটি কর্মকর্তা ওয়াতারু কোনাগাই, স্কিল জবসের সিটিও মো. আলাউদ্দিন, স্কিল জবসের অপারেশন ও প্রশাসন বিভাগের ব্যবস্থাপক মো. আব্দুল্লাহ আল মামুন বাদশা ও ব্যবসায় উন্নয়ন বিভাগের সহকারী ব্যবস্থাপক মো. শাহীন খান প্রমুখ।
সমঝোতা অনুযায়ী, বাংলাদেশে এই কোর্সের মার্কেটিং ও প্রমোশনের একক পার্টনার হিসেবে কাজ করবে স্কিল জবস এবং কোর্সের পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। পাশাপাশি প্রতিষ্ঠান দুটি স্পট রিক্রুটমেন্ট, মানবসম্পদ বিষয়ক সমাধান ও  প্রশিক্ষণ ইত্যাদি কর্মকা- যৌথভাবে পরিচালনা করবে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশে জাপানী বিজনেস ম্যানার টেস্ট কেন্দ্র চালু করতে যাচ্ছে স্কিল জবস

আপডেট সময় : ০৯:২২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২ সেপ্টেম্বর ২০১৮