ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান নেতানিয়াহুর বিরুদ্ধে রোনেন বারের মানহানির মামলা নওগাঁয় বাসে ৬৪০ গ্রাম হেরোইনসহ আটক ১

পুরো বিশ্বে ৪৮ ঘন্টা বন্ধ থাকবে ইন্টারনেট!

  • আপডেট সময় : ১২:২৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ অক্টোবর ২০১৮
  • / 302
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  সারা পৃথিবীজুড়ে ৪৮ ঘণ্টা বন্ধ থাকতে পারে ইন্টারনেট।

নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে ইন্টারনেটের মূল ডোমেইন সার্ভারগুলো থাকতে পারে। তবে কখন থেকে ৪৮ ঘণ্টা শুরু হবে তার বিস্তারিত উল্লেখ করা হয়নি। বৃহস্পতিবার রাশিয়া টুডে (আরটি) এই খবর প্রকাশ করে।

রাশিয়া টুডের ওই প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের ইন্টারনেট ব্যবহারকারীরা নেটওয়ার্ক সংযোগ ফেইলার অভিজ্ঞতার মুখোমুখি হতে যাচ্ছেন। ইন্টারনেটের মূল ডোমেইন সার্ভার এবং সংশ্লিষ্ট অন্য নেটওয়ার্কগুলো কিছু সময়ের জন্য বন্ধ করে দেয়া হবে।

দ্য ইন্টারনেট কর্পোরেশন অব অ্যাসাইনড নেমস অ্যান্ড নাম্বারস (আইসিএএনএন) এই সময়ের মধ্যে ইন্টারনেট রক্ষণাবেক্ষণের কাজ করবে। ইন্টারনেটের অ্যাড্রেস বুক এবং ডোমেইন নেম সিস্টেমকে (ডিএনএস) সুরক্ষিত করতেই এ কার্যক্রম চালাবে তারা। আইসিএএনএন বলছে, বিশ্বব্যাপী দিনদিন বাড়তে থাকা সাইবার হামলা থেকে ইন্টারনেটকে বাঁচাতেই এ পদক্ষেপ গ্রহণ করছে তারা।

কমিউনিকেশন্স রেগ্যুলেটরি অথরিটির (সিআরএ) এক বিবৃতিতে বলা হয়, ডোমেইন নেম সিস্টেমকে সুরক্ষিত, স্থিতিশীল এবং স্বাভাবিক করতেই বিশ্বব্যাপী ইন্টারনেট সংযোগ কিছু সময়ের জন্য বন্ধ রাখা হবে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘এটা পরিস্কার করে বলা দরকার যে, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারা (আইএসপি) যদি এ পরিবর্তনের জন্য প্রস্তুত না থাকে তাহলে তাদের কিছু ইন্টারনেট ব্যবহারকারী বিপদে পড়তে পারে।’

এই ৪৮ ঘন্টা সময়ে ইন্টারনেট ব্যবহারকারীরা ওয়েব পেজে প্রবেশ এবং ইন্টারনেটে লেনদেনে জটিলতার সম্মুখীন হতে পারেন। আর যদি ব্যবহারকারীরা কোনও অপ্রচলিত ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ব্যবহার করেন তাহলে বৈশ্বিক নেটওয়ার্কে ঢুকতে অসুবিধায় পড়তে পারেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পুরো বিশ্বে ৪৮ ঘন্টা বন্ধ থাকবে ইন্টারনেট!

আপডেট সময় : ১২:২৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ অক্টোবর ২০১৮