ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গায় পুলিশের ওপর হামলা, হ্যান্ডকাফসহ আ.লীগ নেতা পলাতক ফাইনালে যেতে পাকিস্তানকে ১১২ রানের লক্ষ্য দিল বাংলাদেশ ফার্নেস অয়েলের দাম লিটারপ্রতি ৮ টাকা ৩৯ পয়সা বাড়ল অক্টোবর থেকেই আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রস্তুত কক্সবাজার বিমানবন্দর বিদেশি কূটনীতির আবর্তে আচ্ছন্ন বর্তমান রাজনৈতিক পরিস্থিতি জাতীয়করণের অপেক্ষায় মাদারীপুরের শতবর্ষী এনায়েতনগর মাদরাসা জাইমা রহমানের জাতিসংঘে চাকরি নিয়ে বিভ্রান্তি দূর করলেন মাহ্দী বিশ্ব র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথভাবে দ্বিতীয় শাহজালালে ৮১ লিটার বিদেশি মদসহ দুই যাত্রী আটক সাতক্ষীরা-৪ আসনের এমপির স্ত্রীর জামিন মঞ্জুর

সোনাগাজীতে হামলায় বিএনপি প্রার্থী সহ আহত ২০, গাড়ি ভাঙচুর

  • আপডেট সময় : ০৮:৩৮:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ডিসেম্বর ২০১৮
  • / 258
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি: সোনাগাজীতে ফেনী-৩  (সোনাগাজী -দাগনভূঞা) আসনে জাতীয় ঐক্য ফ্রন্ট’র প্রার্থী মো. আকবর হোসেনের গাড়ি বহরে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বগাদানা ইউনিয়নের তাকিয়া বাজারে এ ঘটনা ঘটে।

এসময় প্রার্থী আকবর হোসেন সহ কমপক্ষে ২০জন নেতাকর্মী মারাত্মক আহত হয়েছে। আহতদেরকে দাগনভূঞা ও ফেনীর বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে।

আহতরা হচ্ছে, দাগনভূঞা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ওবায়দুল হক ছুট্টু, ফেনী জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক জাহাঙ্গির চেয়ারম্যান, কলেজ ছাত্রদলের আহবায়ক আমজাদ হোসেন, দাগনভূঞা পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক জহির উদ্দিন বাবর, ছাত্রদল নেতা নিজাম হায়দার, দেলোয়ার হোসেন, হামিদ বেগ ও শাহ আলম প্রমূখ।
এ সময় তাদের ৩টি হাইচ মাইক্রোবাস ও দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ ঘটনার জন্য  প্রার্থী মো.আকবর হোসেন ও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক জামাল উদ্দিন সেন্টু আ’লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের দায়ী করেছেন।
তারা জানান, সোনাগাজী উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের সাথে চরচান্দিয়া ইউনিয়নের সওদাগর হাটে মতবিনিময় সভা শেষে দাগনভূঞায় ফেরার পথে   তাকিয়া বাজারে ২০/২৫ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা করে।
এ ব্যাপারে উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম খোকন তাদের দলীয় নেতাকর্মীরা জড়িত নয় বলে দাবি করে বলেন, গত কয়েক দিন পূর্বেও তাদের নিজেদে অভ্যন্তরীণ কোন্দলে সভা পন্ড হয়েছে। আজকেও নিজেদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে এঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন।
সোনাগাজী মডেল থানার ওসি মো. মোয়াজ্জেম হোসেন জানান, কে বা কারা হামলা করেছে তিনি জানেননা, শুনেছেন অভ্যন্তরীণ কোন্দলে এ ঘটা ঘটতে পারে। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সোনাগাজীতে হামলায় বিএনপি প্রার্থী সহ আহত ২০, গাড়ি ভাঙচুর

আপডেট সময় : ০৮:৩৮:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ডিসেম্বর ২০১৮