নুসরাত হত্যা মামলায় ৫ স্বাক্ষীর সাক্ষ্যগ্রহন ও জেরা শেষ, পরবর্তী সাক্ষ্যগ্রহন ৭ জুলাই
- আপডেট সময় : ০৪:১৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০১৯
- / 193
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
আজ বৃহস্পতিবারর ফেনীর সোনাগাজীর আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় ৬দিনে ৫ স্বাক্ষীর সাক্ষ্যগ্রহন ও জেরা শেষ হয়েছে। এসময় আদালত আগামী ৭ জুলাই পুনরায় সাক্ষ্যগ্রহনের দিন ধার্য করেন। পাশাপাশি কেরোসিন তেল বিক্রেতা লিটন, বোরকা দোকানদার জসিম ও তার কর্মচারী লোকমানকে সাক্ষ্যদানের জন্য হাজির থাকতে নির্দেশ দেন।
এর আগে বৃহস্পতিবার সকাল ১১ টার মামলার ১৬ অভিযুক্ত আসামীকে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের আদালতে উপস্থাপন করা হয়।এরপরই মাদ্রাসার নৈশ প্রহরী মোস্তফার স্বাক্ষ্যগ্রহন ও আসামী পক্ষের আইনজীবীদের জেরা শেষ করে।
বুধবার অধ্যক্ষ সিরাজ উদ দৌলার ব্যক্তিগত সহকারী নুরুল আমিনের সাক্ষ্যগ্রহন ও জেরা শেষ হয়। পরে আদালত আজ মাদ্রাসার নৈশ প্রহরী মোহাম্মদ মোস্তফার সাক্ষ্যগ্রহনের জন্য দিনটি ধার্য করেন।
গত ২৭ জুন মামলার ৯২ জন সাক্ষীদের মধ্যে প্রথমে নুসরাতের বড় ভাই ও মামলার বাদী মাহমুদুল হাসান নোমানের স্বাক্ষগ্রহণ দিয়েই শুরু হয়েছিল স্বাক্ষগ্রহণের কার্যক্রম । পরে নুসরাতের সহপাঠি নিশাত,ফুর্তি,অধ্যক্ষের সহকারী নুরুল আমিন ও আজ মোস্তফার সাক্ষ্যগ্রহন হয়।জাবেদ হোসাইন
বিডিসংবাদ/এএইচএস


























