ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুর প্রকল্পের বাড়তি ইউরেনিয়াম জ্বালানি মেট্রো রেলের দুই লাইন নির্মাণে ৪৬ হাজার কোটি টাকা স্বৈরাচার শুধু নিজেদের উন্নয়ন করেছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি টঙ্গীর তুরাগ নদে নিখোঁজের ২৩ ঘণ্টা পর দুই শিশুর

ফুটবলে তলানিতেই বাংলাদেশ

  • আপডেট সময় : ০৭:১২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০১৭
  • / 257
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা-ফিফার নতুন র‌্যাংকিংয়ে আরও দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ।

ভুটানের কাছে ৩-১ গোলে হারার পর ১৮৮তম স্থানে গিয়েছিল বাংলাদেশ। এবার আরও পিছিয়ে ১৯০তম স্থানে চলে গেছে লাল-সবুজের দেশ।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে ভারত (১৩০), মালদ্বীপ (১৪০), আফগানিস্তান (১৪৫), নেপাল (১৭৩),  ভুটান (১৭৭)।

আর বাংলাদেশের পরে রয়েছে কেবল শ্রীলংকা (১৯৬) ও পাকিস্তান (১৯৮)।

এদিকে ফিফার র‍্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে লিওনেল মেসির দল। ফেব্রুয়ারিতে প্রকাশিত র‍্যাংকিংয়ের এক নম্বরে রয়েছে আর্জেন্টিনা।

আর্জেন্টিনার পরেই রয়েছে ছন্দের ফুটবলের দেশ ব্রাজিল। আর গত মাসের মতো এই মাসেও তৃতীয় অবস্থানে রয়েছে জার্মানি।

চতুর্থ ও পঞ্চম যথারীতি চিলি, বেলজিয়াম। এক ধাপ এগিয়ে ছয়ে চলে এসেছে ফ্রান্স। আর কলম্বিয়া অবস্থান হারিয়ে চলে গেছে সাতে।

এছাড়া আটে রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। নবম স্থানে লুইস সুয়ারেজের উরুগুয়ে। আর স্পেন রয়েছে দশম অবস্থানে।

র‍্যাংকিংয়ে সবচেয়ে বেশি উন্নতি করেছে আফ্রিকান সিংহরা। আফ্রিকান নেশনস কাপে চ্যাম্পিয়ন ক্যামেরুন ২৯ ধাপ এগিয়ে এখন ৩৩ নম্বরে। আর ক্যামেরুনের কাছে হেরে যাওয়া মিসর রয়েছে ২৩ নম্বরে।

নিউজটি শেয়ার করুন

ফুটবলে তলানিতেই বাংলাদেশ

আপডেট সময় : ০৭:১২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০১৭