ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন আবুল ফজল

  • আপডেট সময় : ০৬:৫৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪
  • / 134
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আবুল ফজল পলাশ সহকারী এটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন। গত বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

সলিসিটর রুনা নাহিদ আকতারের সই করা এক প্রজ্ঞাপনে বলা হয়, পূর্বে নিয়োগপ্রাপ্ত সকল সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ আদেশ বাতিল করে সুপ্রিম কোর্টের ১৬১ জন আইনজীবীকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ করা হলো। একই দিন আরেকটি প্রজ্ঞাপনে ৬৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়ার কথা জানানো হয়।

এ ব্যাপারে আবুল ফজল বলেন, আমি সবার কাছে সহযোগিতা চাইবো যেন অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি। যারা আমার ওপর বিশ^াস রেখেছেন আশা করবো এই দায়িত্ব পালনের মাধ্যমে তার সঠিক প্রতিদান দিতে পারবো। সংবিধান সমুন্নত রাখাই আমার মূল দায়িত্ব হবে।

চাঁদপুর জেলার সন্তান আবুল ফজল পলাশ বাংলাদেশ বার কাউন্সিলের সদস্যভুক্ত হয়ে ২০১০ সাল থেকে ঢাকা জেলা ও দায়রা জজ আদালতে আইনজীবী হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে সেবা দিয়ে আসছেন।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন আবুল ফজল

আপডেট সময় : ০৬:৫৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪