ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের দুই জেলায় বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা রাজধানীর বাজারে সবজির চড়া দাম, শিমের কেজি ২০০ টাকা তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুর প্রকল্পের বাড়তি ইউরেনিয়াম জ্বালানি

গালির কারণে নিষিদ্ধ মেসি

  • আপডেট সময় : ০৯:৪৮:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০১৭
  • / 229
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বলিভিয়া ম্যাচের মাত্র আর কয়েক ঘণ্টা বাকি আছে। এর মধ্যেই আর্জেন্টিনা শুনল সবচেয়ে বড় দুঃসংবাদ। নিষিদ্ধ হয়েছেন অধিনায়ক লিওনেল মেসি! শুধু আজকের ম্যাচ নয়, বিশ্বকাপ বাছাইপর্বে মোট চারটি ম্যাচে নিষিদ্ধ থাকবেন আর্জেন্টাইন অধিনায়ক। অভিযোগ, দক্ষিণ আমেরিকান বিশ্বকাপ বাছাইপর্বে চিলির বিপক্ষে সর্বশেষ ম্যাচে ব্রাজিলিয়ান সহকারী রেফারি ডিউসন সিলভার উদ্দেশে কুৎসিত গালি দিয়েছিলেন মেসি।

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন ও মেসিকে আজই এই শাস্তির কথা জানিয়েছে ফিফা। আর্জেন্টিনা অনুমিতভাবেই এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে। তবে আজ বলিভিয়া ম্যাচে মেসির খেলা হচ্ছে না, এটা এক রকম নিশ্চিত। আর আপিল করেও ফল পক্ষে না এলে উরুগুয়ে, ভেনেজুয়েলা ও পেরুর বিপক্ষেও খেলতে পারবেন না মেসি। ফিরতে পারবেন ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে।

আর্জেন্টিনার হয়ে অভিষেক ম্যাচে লাল কার্ড দেখা মেসি তার পুরো ক্যারিয়ারে আর কখনো লাল কার্ডও দেখেননি। এটাই তার ক্যারিয়ারে শৃঙ্খলাজনিত কারণে সবচেয়ে বড় শাস্তি। সেটিও আর্জেন্টিনার সবচেয়ে কঠিন সময়গুলোর একটিতে।

তবে সহকারী রেফারিকে কুৎসিত কথা বলার কারণে শাস্তি পেলেও, চিলি ম্যাচের পর প্রধান রেফারি সান্দ্রো রিচ্চির প্রতিবেদনেই মেসির এই গালাগালির কথা লেখা ছিল না। বরং একটি ভিডিওতে নাকি ধরা পড়ে, মেসি সহকারী রেফারিকে তার মায়ের সম্পর্কে কুৎসিত গালি দিয়েছেন। এ ব্যাপারে রিচ্চি অবশ্য বলেছেন, লিওনেল মেসি বা অন্য কারও কাছ থেকে আমার ব্যাপারে কোনো আক্রমণাত্মক কিছু আমি শুনিনি। যদি তেমন কিছু শুনতাম, তাহলে অবশ্যই খেলাটির নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিতাম।

কিন্তু রেফারি না শুনুন, ভিডিওটিতে তেমন কিছু দেখেই ব্যবস্থা নিয়েছে ফিফা। তাতে আপাতত কপাল পুড়ছে আর্জেন্টিনার। বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার ম্যাচই বাকি আছে ৫টি। এর মধ্যে চার ম্যাচেই খেলতে পারবেন না মেসি।

এমনিতে পয়েন্ট টেবিলের তিনে থাকলেও আর্জেন্টিনা খুব একটা স্বস্তিতে নেই। ১৩ ম্যাচে ২২ পয়েন্ট তাদের। কিন্তু তালিকার দুইয়ে থাকা উরুগুয়ে ও ছয়ে থাকা চিলির মধ্যে পয়েন্টের ব্যবধান মাত্র ৩! তার ওপর ম্যাচটা আজকের বলিভিয়ায়, যেখানে আর্জেন্টিনার ৬-১ গোলে হেরে আসার স্মৃতিও খুব বেশি পুরোনো নয়।

আর এবারের বাছাইপর্বে মেসিহীন আর্জেন্টিনা ও মেসিকে নিয়ে আর্জেন্টিনার পারফরম্যান্সে তো আকাশ পাতাল ব্যবধানই ছিল। মেসি খেলেননি এমন সাত ম্যাচে আর্জেন্টিনা এবার পেয়েছে মাত্র ৭ পয়েন্ট। আর মেসি খেলেছেন, এমন ৬ ম্যাচে পয়েন্ট ১৫!

মেসিকে ছাড়া বিশ্বকাপ বাছাই পর্বের বৈতরণী পার হতে পারবে তো আর্জেন্টিনা? ১৯৭০ বিশ্বকাপে সর্বশেষ আর্জেন্টিনা বিশ্বকাপে খেলতে পারেনি।

নিউজটি শেয়ার করুন

গালির কারণে নিষিদ্ধ মেসি

আপডেট সময় : ০৯:৪৮:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০১৭