ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান নেতানিয়াহুর বিরুদ্ধে রোনেন বারের মানহানির মামলা নওগাঁয় বাসে ৬৪০ গ্রাম হেরোইনসহ আটক ১

‘মৃত্যু নিয়ে এমন ব্যবসা ঠিক না’, কারিনার মৃত্যুর গুজবে কায়সার হামিদের ক্ষোভ

  • আপডেট সময় : ০৬:১৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • / 34
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার-কে ঘিরে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া মৃত্যুর গুজবে ক্ষোভ প্রকাশ করেছেন তার বাবা জাতীয় ফুটবল দলের সাবেক তারকা কায়সার হামিদ। পরিবারের দাবি, এমন গুজব শুধু অনাকাঙ্ক্ষিতই নয়, বরং সংকটময় সময়ে মানসিকভাবে আরও ভেঙে দিচ্ছে তাদের।

বর্তমানে গুরুতর অসুস্থ কারিনা ভারতের চেন্নাইয়ের ভেলোরে অবস্থিত খ্রিষ্টান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত সোমবার রাতেই এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকা থেকে ভারতে নেওয়া হয়। সঙ্গে গেছেন তার মা ও দুই ভাই।

কারিনার শারীরিক অবস্থার বিষয়ে কায়সার হামিদ জানান, তার ফুসফুসে সংক্রমণ রয়েছে, তবে ধীরে ধীরে অবস্থার উন্নতি হচ্ছে। এরপর শুরু হবে লিভারের চিকিৎসা। একই সঙ্গে লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রস্তুতিও চলছে। এ জন্য পরিবারের সদস্যদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষাও করা হয়েছে।

গণমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় কায়সার হামিদ বলেন, ‘আমরা যেকোনো সময় মরে যেতে পারি। এরপরও মৃত্যুর মতো বিষয় নিয়ে এ ধরনের ব্যবসা করা উচিত নয়। পরিবার এমনিতেই উদ্বেগে আছে। এখন আমাদের মানসিক সাপোর্ট প্রয়োজন।’

এদিকে, কারিনার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই গুজব ছড়ানো বন্ধে আরও দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পাওয়া কারিনা কায়সার অভিনয় ও চিত্রনাট্য রচনার মাধ্যমেও দর্শকদের নজর কাড়েন। তার আলোচিত কাজের মধ্যে রয়েছে ওয়েব সিরিজ ইন্টার্নশিপ এবং ৩৬-২৪-৩৬।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘মৃত্যু নিয়ে এমন ব্যবসা ঠিক না’, কারিনার মৃত্যুর গুজবে কায়সার হামিদের ক্ষোভ

আপডেট সময় : ০৬:১৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬