ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান নেতানিয়াহুর বিরুদ্ধে রোনেন বারের মানহানির মামলা নওগাঁয় বাসে ৬৪০ গ্রাম হেরোইনসহ আটক ১

আরিফুল-সাব্বিরের নৈপুন্যে চতুর্থ জয় বাংলাদেশ এইচপি একাদশের

  • আপডেট সময় : ০৮:৪১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • / 16
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

আরিফুল ইসলাম ও সাব্বির রহমানের জোড়া হাফ-সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে চতুর্থ জয় পেয়েছে বাংলাদেশ হাই পারফরমেন্স (এইচপি) একাদশ।

টুর্নামেন্টে নিজেদের পঞ্চম ম্যাচে আজ বাংলাদেশ ২৩ রানে হারিয়েছে নিউজিল্যান্ড ‘এ’ দলকে। এতে ৫ ম্যাচে ৪ জয় ও ১ হারে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বাংলাদেশ। ৫ ম্যাচে ৮ পয়েন্ট আছে ভিক্টোরিয়া সিএ একাদশেরও। রান রেটে এগিয়ে শীর্ষ স্থান ধরে রেখেছে বাংলাদেশ।

ডারউইনের মারারা ক্রিকেট মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ এইচপি একাদশ। রানের খাতা না খুলেই ইনিংসের তৃতীয় বলে আউট হন ওপেনার জিশান আলম। আগের ম্যাচে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির বিপক্ষে গোল্ডেন ডাক মেরেছিলেন জিশান।

দ্বিতীয় উইকেটে ৪৮ রানের জুটিতে শুরুর ধাক্কা সামাল দেন আরেক ওপেনার হাবিবুর রহমান সোহান ও আরিফুল। জুটিতে ২১ বলে ৩ চার ও ১ ছক্কায় ২৬ রান অবদান রেখে সাজঘরে ফিরেন সোহান।

চার নম্বরে নেমে ৩ রানের বেশি করতে পারেননি অধিনায়ক ইরফান শুক্কুর। এতে ৫১ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। চতুর্থ উইকেটে জুটি বেঁধে বাংলাদেশকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন আরিফুল ও সাব্বির। ৫৩ বল খেলে ৯০ রান যোগ করে বিচ্ছিন্ন হন তারা। ৭ চার ও ২ ছক্কায় ৪৮ বলে ৭১ রানে আউট হন আরিফুল।

ইনিংসের শেষ পর্যন্ত খেলে বাংলাদেশকে ২০ ওভারে ৫ উইকেটে ১৮১ রানের বড় পুঁজি এনে দেন সাব্বির। ৬ চার ও ২ ছক্কায় ৩৬ বলে অনবদ্য ৬২ রান করেন তিনি।

নিউজিল্যান্ড ‘এ’ দলের ম্যাথু ফিশার ২ উইকেট নেন।

১৮২ রান তাড়া করতে নেমে ১২ ওভারে ২ উইকেটে ১১৪ রান তুলে জয়ের পথে ছিল নিউজিল্যান্ড ‘এ’। তবে দলীয় ১১৪ রানে তৃতীয় উইকেট পতনের পর পথ হারায় তারা। ৪৪ রানে ৬ উইকেট হারায় নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৮ রানে থামে নিউজিল্যান্ডের ইনিংস।

দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন ওপেনার ম্যাক্স চু। এছাড়া ম্যাথু বোয়েল ৩১ ও কাটেনি ক্লার্ক ২৪ রান করেন।

পেসার রিপন মন্ডল ২৭ রানে এবং স্পিনার রাকিবুল হাসান ২৩ রানে ৩টি করে উইকেট নেন। পাশাপাশি মোহাম্মদ রুবেল ও আব্দুল গাফফার সাকলাইন ১টি করে উইকেট নেন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আরিফুল-সাব্বিরের নৈপুন্যে চতুর্থ জয় বাংলাদেশ এইচপি একাদশের

আপডেট সময় : ০৮:৪১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬