সূচকের উত্থানে লেনদেন বেড়েছে পুঁজিবাজারে
- আপডেট সময় : ০৮:৫১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
- / 0
বিডিসংবাদ অনলাইন ডেস্ক:
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ মূল্যসূচকের উত্থান হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৫ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৫৫ দশমিক ৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৫ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৩২ দশমিক ৫৪ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক ৮ দশমিক ৭৭ পয়েন্ট ব বেড়ে ২ হাজার ১৩৪ দশমিক ৮৮ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে আজ ১ লাখ ৪৭ হাজার ৪৬১টি ট্রেডের মাধ্যমে ৩৯৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মোট ১৭ কোটি ৭৪ লাখ ৬৫ হাজার ৫৩৪টি শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৮৫টির দাম বেড়েছে, ১৪৪টির কমেছে এবং ৬৪টির দাম অপরিবর্তিত রয়েছে। এসব লেনদেনের আর্থিক মূল্য দাঁড়িয়েছে ৪৬৭ কোটি ১ লাখ ৪৮ হাজার ৩৬৮ টাকা।
বিভাগভিত্তিক লেনদেনে ‘এ’ ক্যাটাগরির ২০১টি কোম্পানির মধ্যে ৮৪টির দর বেড়েছে, ৮৭টির কমেছে এবং ৩০টির দর অপরিবর্তিত রয়েছে। ‘বি’ ক্যাটাগরির ৭৪টি কোম্পানির মধ্যে ৩৯টির দর বেড়েছে, ২৬টির কমেছে এবং ৯টির অপরিবর্তিত রয়েছে।
‘জেড’ ক্যাটাগরির ১১৮টি কোম্পানির মধ্যে ৬২টির দর বেড়েছে, ৩১টির কমেছে এবং ২৫টির দর অপরিবর্তিত রয়েছে।
এছাড়া মিউচুয়াল ফান্ডের ৩৪টি ইস্যুর মধ্যে ৬টির দর বেড়েছে, ১৬টির কমেছে এবং ১২টির অপরিবর্তিত রয়েছে। করপোরেট বন্ডের ৫টির মধ্যে ৩টির দর বেড়েছে ও ২টির কমেছে। সরকারি সিকিউরিটিজের ৫টির মধ্যে ৪টির দর বেড়েছে এবং ১টির কমেছে।
বিডিসংবাদ/এএইচএস



















