ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফার্নেস অয়েলের দাম লিটারপ্রতি ৮ টাকা ৩৯ পয়সা বাড়ল অক্টোবর থেকেই আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রস্তুত কক্সবাজার বিমানবন্দর বিদেশি কূটনীতির আবর্তে আচ্ছন্ন বর্তমান রাজনৈতিক পরিস্থিতি জাতীয়করণের অপেক্ষায় মাদারীপুরের শতবর্ষী এনায়েতনগর মাদরাসা জাইমা রহমানের জাতিসংঘে চাকরি নিয়ে বিভ্রান্তি দূর করলেন মাহ্দী বিশ্ব র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথভাবে দ্বিতীয় শাহজালালে ৮১ লিটার বিদেশি মদসহ দুই যাত্রী আটক সাতক্ষীরা-৪ আসনের এমপির স্ত্রীর জামিন মঞ্জুর মালয়েশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে ইআবি উপাচার্যের বিশেষ বৈঠক নিউগিনি প্রপার্টিজে হামলার মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার

ভৈরবে জেলি মেশানো চিংড়ি বিক্রি

  • আপডেট সময় : ১০:০১:০৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 9
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় জেলি পুশ করে ওজনে বাড়ানো চিংড়ি মাছ বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পলতাকান্দা এলাকার নৈশকালীন মৎস্য আড়তে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এএইচএম আজিমুল হকের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ডলফিন মৎস্য আড়ত থেকে ২৫ কেজি, অন্তর ফিস এন্টারপ্রাইজ থেকে ৩৫ কেজি এবং বিসমিল্লাহ মৎস্য আড়ত থেকে ১০ কেজি জেলি মেশানো চিংড়ি জব্দ করা হয়।

জব্দকৃত চিংড়ি বিক্রির দায়ে ডলফিন মৎস্য আড়তের মালিক ফরহাদ মিয়াকে ৩০ হাজার টাকা, অন্তর ফিস এন্টারপ্রাইজের মালিক অন্তর বর্মণকে ২০ হাজার টাকা এবং বিসমিল্লাহ মৎস্য আড়তের মালিক সেলিম মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সারোয়ার হোসেন ও ভৈরব নৌ পুলিশের উপপরিদর্শক মো. রহিদুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম আজিমুল হক জানান, অভিযান চালিয়ে মোট ৭০ কেজি জেলি মেশানো চিংড়ি জব্দ করা হয়েছে। অসাধু উপায়ে ওজনে বাড়াতে মাছগুলোতে জেলি প্রয়োগ করা হয়েছিল। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শেষে জব্দ করা মাছগুলো মাটি চাপা দিয়ে জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ভৈরবে জেলি মেশানো চিংড়ি বিক্রি

আপডেট সময় : ১০:০১:০৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬