ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতে সামরিক ঘাঁটিতে গুপ্তচরবৃত্তির অভিযোগে বাংলাদেশি যুবক গ্রেপ্তার পাবনায় শিশু পার্কে ধূমপান করায় ৩ যুবকের জরিমানা ২০৩২ সালের মধ্যে রাইকার্স আইল্যান্ড কারাগার বন্ধের ঘোষণা দিলেন মেয়র মামদানি দেশে হাম ও ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু পিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তিতে নেই রিজওয়ান, মাসুদ ও সাইম তাবেদার রাষ্ট্র করার সাহস কেউ পাবে না: প্রধানমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের সম্মানজনক মজুরি ও ৯ দফা দাবি জানাল ঐক্য পরিষদ যথাযথ মর্যাদায় দেশজুড়ে উদযাপিত হলো সশস্ত্র বাহিনী দিবস অ্যাসিডিটি বাড়াতে পারে আপনার দৈনন্দিন সাত অভ্যাস পাবনার বেড়ায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, নিয়ন্ত্রণে হিমশিম পুলিশ

পাবনায় শিশু পার্কে ধূমপান করায় ৩ যুবকের জরিমানা

  • আপডেট সময় : ০৯:১৫:১০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • / 3
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনার চাটমোহর উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শিশু পার্কে ধূমপান করার দায়ে তিন যুবককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ খালিদ হাসান। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫ অনুযায়ী অভিযুক্তদের ১৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খালিদ হাসান জানান, শিশু পার্ক একটি জনাকীর্ণ স্থান এবং শিশুদের বিনোদনের জন্য নির্দিষ্ট এলাকা। শিশুদের শারীরিক ও মানসিক সুস্থতার পাশাপাশি পরোক্ষ ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে তাদের রক্ষা করতে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। জনস্বার্থে এবং পার্কের পরিবেশ স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান। শিশুদের সুস্থ বিনোদন নিশ্চিত করতে তিনি এলাকাবাসী ও অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

পাবনায় শিশু পার্কে ধূমপান করায় ৩ যুবকের জরিমানা

আপডেট সময় : ০৯:১৫:১০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬