ঢাকা ০৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বৈরাচার শুধু নিজেদের উন্নয়ন করেছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি টঙ্গীর তুরাগ নদে নিখোঁজের ২৩ ঘণ্টা পর দুই শিশুর সরকারি মূল্যে এলপিজি বিক্রি নিশ্চিতের নির্দেশ, অমান্য করলে ব্যবস্থা ক্যালিফোর্নিয়ায় আবাসিক এলাকায় বিমান বিধ্বস্ত, নিহত ৪ চীন-বাংলাদেশ সম্পর্ক এখন ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন রোহিঙ্গাদের গ্রাম দখল ও নিরাপত্তা ঘটনায় আরাকান আর্মির বিরুদ্ধে শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীদের রাষ্ট্রীয় স্বীকৃতির আহ্বান প্রেসিডেন্টের সিরাজগঞ্জের রায়গঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ডিসেম্বরে কোনো অপশক্তি অস্থিরতা ঘটাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সিরাজগঞ্জের রায়গঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

  • আপডেট সময় : ০২:৫২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • / 1
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরাজগঞ্জের রায়গঞ্জে ‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার ১ অক্টোবর সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।

র‍্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল খালেক পাটোয়ারীর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইলিয়াস হোসাইন শেখ। সভায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম ও রায়গঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মো. আলী হায়দার আব্বাসীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিশিষ্ট সমাজসেবক এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে ইউএনও আবদুল খালেক পাটোয়ারী বলেন, প্রবীণরা পরিবার ও সমাজের ভিত্তি এবং তাদের দীর্ঘজীবনের অর্জিত অভিজ্ঞতা নতুন প্রজন্মের জন্য অমূল্য সম্পদ। প্রবীণদের সম্মান প্রদর্শন এবং তাদের একটি নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বাচ্ছন্দ্যময় জীবন নিশ্চিত করা পরিবার ও সমাজের প্রত্যেকের দায়িত্ব।

আলোচনায় অংশ নিয়ে বক্তারা প্রবীণদের অবদান ও অভিজ্ঞতার যথাযথ মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, প্রবীণদের প্রতি সহমর্মিতা ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে সামাজিক সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। একই সঙ্গে তাদের সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও জীবনযাত্রার মান উন্নয়নে সরকারি ও বেসরকারি পর্যায় থেকে আরও বেশি কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান বক্তারা।

নিউজটি শেয়ার করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

আপডেট সময় : ০২:৫২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬